সংসদে প্রথম ভাষণে মোদী সরকারের কঠোর সমালোচনা প্রিয়াঙ্কা গান্ধীর

উপ-নির্বাচনে জিতে প্রথমবার সংসদে পা রেখেছেন। আর সংসদে প্রথমবার পা রেখেই সংবিধান বিতর্কে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করলেন প্রিয়াঙ্কা গান্ধী। ২০১৭ সালে উন্নাও ধর্ষণের ঘটনা ও গতমাসে সম্ভলের ঘটনার কথা তুলে ধরলেন তিনি।

সংসদের শীতকালীন অধিবেশনে দুই দিনের সংবিধান বিতর্ক শুরু হয়েছে। আর সেই বিতর্কে অংশ নিয়ে বিজেপিকে আক্রমণ করলেন প্রিয়াঙ্কা। নিজের বক্তব্যে বিজেপিকে ‘ওয়াশিং মেশিন’ বলেও কটাক্ষ করলেন।

প্রিয়াঙ্কা বলেন, আমাদের অনেক পুরোনো সঙ্গীকে সরকার পক্ষে দেখতে পাচ্ছি। ওয়াশিং মেশিনে ধুয়ে তাদের পোশাকে এখন আর কোনো দাগ নেই।

বিজেপিকে আক্রমণ করে ওয়েনাডের এই সংসদ সদস্য বলেন, আমাদের সংবিধান আমাদের বাতিঘর, আমাদের সুরক্ষাকবচ। সংবিধান নাগরিকদের সুরক্ষিত রাখে। কিন্তু দুঃখের বিষয় গত ১০ বছর ধরে শাসকপক্ষ, যারা বড় বড় কথা বলে, তারা এই কবচকে ভেঙে ফেলার চেষ্টা করছে।

  • Related Posts

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’– এই প্রতিপাদ্য সামনে রেখে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষ্যে স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৫ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে…

    Continue reading
    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষের শোক প্রকাশ দেখে বিস্মিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তিনি বলেছেন,  ‘ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে। কিন্তু এত মানুষকে কাঁদতে…

    Continue reading

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

    তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

    জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

    জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

    শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি: এমবাপ্পে

    শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি: এমবাপ্পে

    আজ আমির খানের বিয়ে

    আজ আমির খানের বিয়ে

    বক্স অফিসে বড় ধাক্কা পেল আলিয়ার ‘আলফা’

    বক্স অফিসে বড় ধাক্কা পেল আলিয়ার ‘আলফা’

    ফ্রান্সে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের আবাসন ভাতা বাতিল

    ফ্রান্সে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের আবাসন ভাতা বাতিল

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত