শুটিংয়ে আহত সালমান খান, এখন কেমন আছেন ভাইজান

বলিউড ভাইজান সালমান খানের অ্যাকশন ঘরানার সিনেমা ‘ব্যাটল অফ গালওয়ান’র প্রথম অংশের শুটিং ভারতের লাদাখে শেষ হয়েছে। এবার মুম্বাইয়ে সিনেমার দ্বিতীয় অংশের শুটিং শুরুর পালা। এই পুরো শুটিং হয়েছে লাদাখের বেশ দুর্গম অঞ্চলে। এ সিনেমার শুটিংয়ে গুরুতর আহত হয়েছেন ভাইজান। তবে সেজন্য সিনেমার শুটিংয়ে কোনো প্রভাব পড়েনি। বরাবরের মতোই কাজের প্রতি দায়বদ্ধতার পরিচয় দিয়ে শুটিং শেষ করেছেন ভাইজান।

দীর্ঘ ৪৫ দিন ধরে লাদাখের বুকে চলেছে অপূর্ব লাখিয়ার দীর্ঘ প্রতীক্ষিত এ সিনেমার শুটিং। এই ৪৫ দিনের শুটিংয়ের মধ্যে ১৫ দিন ছিল সালমানের অংশের শুটিং। শরীরে আঘাত নিয়ে সিনেমার শুটিং শেষ করলেও আপাতত মুম্বাইয়ে দ্বিতীয় অংশের শুটিং শুরুর আগে বেশ কিছুটা বিরতি নিয়েছেন ভাইজান। শোনা যাচ্ছে, এ কারণে পিছিয়ে গিয়েছে সিনেমার শুটিং। সালমান নাকি সম্পূর্ণ সুস্থ হয়েই মুম্বাইয়ে ‘ব্যাটল অফ গালওয়ান’ সিনেমার শুটিং শুরু করবেন বলেই শোনা যাচ্ছে।

নির্মাতা অপূর্ব লাখিয়া তার ইনস্টাগ্রাম স্টোরিতে এর আগেই শেয়ার করেছেন সিনেমার শুটিং নিয়ে বিভিন্ন আপডেট। সেখানেই ৪৫ দিনে শুটিং শেষ করার কথা উল্লেখ করেছিলেন তিনি। সেসব ছবিতেই ধরা পড়েছিল ক্যামেরার নেপথ্য দৃশ্য। লাদাখের প্রতিকূল আবহাওয়ায় এত কম দিনের শিডিউলে এমন ‘হেভিওয়েট’ সিনেমার শুটিং শেষ করা যে চারটিখানি কথা নয়, তা বলাই বাহুল্য।

২০২০ সালে গালওয়ান ভ্যালির ভারত-চীন সংঘাতের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে সিনেমাটি। যেখানে কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর ভূমিকায় দেখা যাবে সালমান খানকে। যিনি ভারতীয় সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন। জওয়ানের চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপক মহড়া চালিয়েছেন ভাইজান। শুটিং শুরুর আগে প্রতিদিন প্রেশার চেম্বারে ঘাম ঝরিয়েছেন। পরিবর্তন এনেছিলেন রোজকার খাদ্যাভ্যাসেও। এখন নতুন রূপে এ সিনেমায় ভাইজানকে বড়পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের