সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ রিফাতের হ্যাটট্রিকে শ্রীলংকাকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

নেপালের জালে চার গোল দিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল বাংলাদেশ। রোববার দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে (৪-০) শ্রীলংকাকে হারিয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে গোলাম রব্বানী ছোটনের দল।

কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বাংলাদেশের সহজ জয়ে হ্যাটট্রিক করেছেন রিফাত কাজী। অন্য গোলটি করেছেন আরিফ। বাংলাদেশের গ্রুপে দল তিনটি। তাই এ ম্যাচ দিয়ে বাংলাদেশ গ্রুপ পর্ব শেষ করলো শতভাগ সফলভাবে।

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের রানার্সআপ দল। দুই ম্যাচ শেষে ভারত ও পাকিস্তান ৬ পয়েন্ট নিয়ে সমান্তরালে আছে। আগামীকাল ভারত-পাকিস্তানের লড়াইয়ের পর পাওয়া যাবে বাংলাদেশের প্রতিপক্ষ।

নেপালের সমান পয়েন্ট হওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি ছিল গ্রুপ সেরা হওয়ার লড়াই। ১৮ মিনিটে কিছুটা ভাগ্যের সহায়তায় গোল পেয়ে যায় বাংলাদেশ। শ্রীলঙ্কার গোলরক্ষক সাথিনের নিচু করে নেওয়া কিকে বক্সের বাইরে বল পেয়ে যান নাজমুল হুদা ফয়সাল। তার শট ফিরিয়ে দিলেও আরিফের ফিরতি শট আটকাতে পারেননি তিনি।

৩৮ মিনিটে বাংলাদেশের সামনে বাধা হয়ে দাড়ায় ক্রসবার। ফয়সালের ক্রসে উড়ে আসা বলে মানিকের হেড ফিরে আসে ক্রসবারে লেগে। দ্বিতীয়ার্ধের শুরুতেই সতীর্থের পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে রিফাতের জোরলো শট গোলরক্ষকের হাত ছুঁইয়ে জালে জড়ালে ব্যবধান দ্বিগুণ হয়।

৬৪ মিনিটে সাব্বির ইসলামের দূরপাল্লার শট ফিরিয়ে দেন লঙ্কান গোলরক্ষক। ফিরতি শটেই লক্ষ্যভেদ করেন রিফাত। ৮৮ মিনিটে হ্যাটট্রিক পূরণ করে নেন রিফাত-অধিনায়ক ফয়সালের হাওয়ায় ভাসানো বলে নিখুঁত শটে গোল করেন তিনি।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা