প্রবাসীদের অবদানের স্বীকৃতি কুয়ালালামপুরে বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২৭ সেপ্টেম্বর

বাংলাদেশের বিভিন্ন খাতকে আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপন এবং প্রবাসী বাংলাদেশিদের অবদানের স্বীকৃতি দিতে ২৭ সেপ্টেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২০২৫। দিনব্যাপী এই আয়োজনটি বসবে কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্সে।

মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের (এমবিএফএ) সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সাংগঠনিক সম্পাদক জাফর ফিরোজ শনিবার (২০ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে জানান, ফেস্টিভ্যালে থাকবে বাংলাদেশের রিয়েল এস্টেট, ব্যাংকিং, শিক্ষা, স্বাস্থ্য, তৈরি পোশাক, পর্যটন ও হস্তশিল্প খাতের প্রদর্শনী।

আয়োজনের অংশ হিসেবে থাকছে দেশীয় খাবার ও স্ট্রিট ফুডের স্টল, পাশাপাশি প্রবাসী শিল্পী, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা। এতে প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় অংশগ্রহণ এবং সাংস্কৃতিক বৈচিত্র্য প্রদর্শনের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মত শাহান আরা মনিকা এবং জহুর রাজ্যের প্রিন্সেস তুংকু মরিয়ম জারাহ। সাংস্কৃতিক পরিবেশনায় গান পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান ও জিনিয়া জাফরিন লুইপা।

আয়োজকদের মতে, এ ধরনের উৎসব শুধু বাংলাদেশের অর্থনীতি ও সংস্কৃতির প্রচারেই নয়, বরং প্রবাসীদের মধ্যে দেশীয় শেকড়ের বন্ধন জোরদার করতেও ভূমিকা রাখবে।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ