শীর্ষে বাবর, দুই সেঞ্চুরির পুরস্কার পেলেন সাইম

পাকিস্তানি ক্রিকেটাররা সাম্প্রতিক ম্যাচগুলোতে শক্তিশালী পারফরম্যান্সের কারণে আইসিসি র‍্যাংকিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের ৩-০ সিরিজ জয়ে প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হওয়া সাইম আয়ুব দুটি সেঞ্চুরি করে তার দক্ষতার প্রমাণ দিয়েছেন। পেয়েছেন পুরস্কারও। ৫৭ ধাপ এগিয়ে ২৩তম স্থানে অবস্থান নিয়েছেন উদীয়মান এই তারকা ওপেনার। 

অন্যদিকে ৭৯৫ পয়েন্ট নিয়ে ওয়ানডে ব্যাটারদের তালিকায় যথারীতি শীর্ষে বাবর আজম। আর ৬১২ পয়েন্ট নিয়ে ২১তম স্থানে উঠে এসেছেন পাকিস্তানের বর্তমান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। পিছিয়ে থাকননি সহ-অধিনায়ক সালমান আলী আগাও। ২৮ ধাপ উন্নতি করে ৮০তম স্থানে পৌঁছেছেন।

তবে বাজে ফর্মের কারণে ২১ ধাপ পিছিয়ে ৯৮তম স্থানে নেমে গেছেন আব্দুল্লাহ শফিক। সদ্য শেষ হওয়া সিরিজে তিনটি ‘ডাক’ মারেন এই ওপেনার।

এদিকে ফখর জামান এবং ইমাম-উল-হক এক ধাপ করে পিছিয়ে যথাক্রমে ১৭তম এবং ১৯তম স্থানে রয়েছেন। 

অন্যদিকে ওয়ানডে সেরা ব্যাটসম্যান বাবর আজমের পরেই অবস্থান নিয়েছেন ভারতের রোহিত শর্মা এবং শুভমন গিল।

এদিকে বোলারদের র‍্যাংকিংয়ে তৃতীয় স্থানে নেমে গেছেন পেসার শাহিন আফ্রিদি। শীর্ষস্থানে রয়েছেন আফগান লেগ স্পিনার রশিদ খান। আর দ্বিতীয় স্থানে ভারতের বাঁহাতি স্পিনার কুলদীপ যাদব।

পাকিস্তাতিনি পেসার হারিস রউফ তেমন ভালো না করায় নেমে গেছেন ১৬তম স্থানে। তবে ১০ ধাপ এগিয়ে ৫১তম স্থানে পৌঁছেছেন নাসিম শাহ।

এদিকে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ব্যাটারদের মধ্যে বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান যথাক্রমে ষষ্ঠ এবং অষ্টম স্থানে রয়েছেন। সাইম আয়ুব উঠেছেন ৫৭তম স্থানে। ফখর জামান এবং ইফতিখার আহমেদও সামান্য উন্নতি করেছেন।

তবে বোলারদের মধ্যে, শাহিন আফ্রিদি ২৩তম স্থানে এবং হারিস রউফ ২৮তম স্থানে নেমে গেছেন।

টেস্ট র‍্যাংকিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে, বাবর আজম ১৫তম স্থানে উঠেছেন। সালমান আলী আগা এবং মোহাম্মদ রিজওয়ান যথাক্রমে ১৮তম এবং ১৯তম স্থানে উন্নতি করেছেন। তবে ইমাম-উল-হক এবং আব্দুল্লাহ শফিক পিছিয়ে পড়েছেন।

বোলারদের মধ্যে নোমান আলী নবম স্থানে উঠে টপ টেনে প্রবেশ করেছেন। শাহিন আফ্রিদি ১৮তম এবং নাসিম শাহ ৪১তম স্থানে রয়েছেন।

  • Related Posts

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা…

    Continue reading
    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত বছরের একই সময়ের তুলনায় দেশে খুন, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন, মব সহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন…

    Continue reading

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’