রিয়াদে এসে আমি মুগ্ধ: জেমস

সৌদি প্রবাসীদের গানে গানে মাতালেন নগরবাউল জেমস। তার গান উপভোগ করতে সৌদির রাজধানী রিয়াদের আল-সুওয়াইদি পার্ক বাংলাদেশি প্রবাসীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

গান পরিবেশন শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে জেমস বললেন, এখানে এত মানুষ, দর্শক আছে, রিয়াদে এসে আমি মুগ্ধ।

রিয়াদের আল-সুওয়াইদি পার্কে শুক্রবার ( ২২ নভেম্বর)  রাতে বাংলাদেশ উৎসবে গানে গানে মাতিয়ে তোলেন প্রবাসীদের।

কনসার্ট শেষে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের  জেমস বলেন, আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। বেঁচে থাকলে আবার নিশ্চয়ই রিয়াদে আসবো।

সৌদি তরুণ  বাংলাদেশি প্রবাসীদের উদ্দেশে জেমস বলেন, এখানে তারা এসেছেন, বলে আমি তাদের ধন্যবাদ জানাই। আমি এখানে বার বার আসবো।

জেমস বলেন,  গ্লোবাল হারমনির আয়োজক, বিশেষ করে মিডিয়া মিনিস্ট্রিকে  আমি ধন্যবাদ জানাই।

এর আগে রিয়াদের আল-সুওয়াইদি পার্কে  একের পর এক গান গেয়ে মাতান জেমস।  তিনি তার জনপ্রিয় গানগুলো গেয়ে শোনান। এসব গানের মধ্যে ছিল  ‘মা’, ‘আসবার কালে আসলাম একা’, ‘দুষ্ট ছেলের দল’, ‘বিজলী চলে যেওনা’, ‘বেদের মেয়ে জোছনা’, ‘সুন্দরীতমা আমার’, ‘মীরা বাঈ’,  ‘পাগলা হাওয়ার তোড়ে’,  ‘না জানি কোহি’ প্রভৃতি।

স্থানীয় সময় রাত ৮ টার দিকে মঞ্চে উঠেন জেমস। এসময় তার মাথায় ছিলো লাল গামছা বাঁধা। পরনে কালো টি-শার্ট আর নীল জিন্স। গান শেষে জেমস বলেন,‘তোমরা আমার জান। বেঁচে থাকলে আবার দেখা হবে। ’

জেমসের গানের তালে তালে মেতে উঠেন লাখো প্রবাসীরা।  

আয়োজকরা জানিয়েছেন আল-সুওয়াইদি পার্কে  ১০ লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি যোগ দেন।

জানা গেছে, দেশের বাইরে বিশ্বের নানা জায়গায় কনসার্ট করেছেন জেমস। তবে সৌদি আরবে কখনো তিনি কনসার্টে অংশ নেননি। এই প্রথমবারের মতো সৌদি আরবে কনসার্ট করলেন জেমস।

সৌদি আরবের রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের জন্য ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে ‘বাংলাদেশ উৎসব’।  সৌদি আরবের ভিশন- ২০৩০ লক্ষ্য অর্জনের জন্য দেশটির মিডিয়া মন্ত্রণালয় ‘জীবনের গুণমান’ কর্মসূচির অংশ হিসেবে ‘গ্লোবাল হারমনি’ ইনিশিয়েটিভ চালু করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে সৌদির মিডিয়া মন্ত্রণালয় ও সাধারণ বিনোদন কর্তৃপক্ষের সাথে যৌথভাবে এই ইভেন্টের আয়োজন করেছে। শুক্রবার ছিল উৎসবের তৃতীয় দিন। আগামীকাল শনিবার এই উৎসব শেষ হবে।

  • Related Posts

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা…

    Continue reading
    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত বছরের একই সময়ের তুলনায় দেশে খুন, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন, মব সহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন…

    Continue reading

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’