যে কারণে সঞ্জয় লীলার কোনো সিনেমাতে নেই “কারিনা কাপুর খান”

কারিনা কাপুর খান বলিউডের স্পষ্টবক্তা তারকা অভিনেত্রী। অনেকেই বলেন, তিনি ‘ঠোঁটকাটা’। সুপারহিট নায়ক তথা বলিউড ভাইজান সালমান খান নাকি খারাপ অভিনেতা, ক্যারিয়ারের শুরুতেই এমন কথা বলে বসেন কারিনা। পরে অবশ্য সালমান খানের সঙ্গে পর্দা ভাগ করেছেন বেবো।
সেই সঙ্গে বলিউডের গুণী নির্মাতা সঞ্জয় লীলা বানসালীকেও ছাড়েননি এই অভিনেত্রী। পরিচালককে নিয়ে অপেশাদারত্বের তকমাও দিয়েছিলেন কারিনা। অবশ্য এমন বলার যথেষ্ট কারণও আছে। শুরুতে কারিনায় মুগ্ধ ছিলেন সঞ্জয়। সালমান খান ও ঐশ্বরিয়া রায়ের সুপারহিট সিনেমা ‘হাম দিল দে চুকে সানাম’–এর জন্য প্রথম পছন্দই ছিলেন কারিনা। কিন্তু সে সময় রুপালি পর্দায় আসার ইচ্ছা ছিল না কারিনার। পরবর্তী সময় কারিনাকে ‘দেবদাস’–এর পারোর চরিত্রের জন্য ভাবেন পরিচালক।

প্রাথমিকভাবে রাজি ছিলেন না কারিনা, কারণ, অভিনেত্রীর মনে হয়েছিল পারো চরিত্রের জন্য তিনি মানানসই নন। পরে অবশ্য রাজি হয়ে যান, চুক্তিবদ্ধও হয়েছিলেন। কিন্তু পরের ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না কারিনা। হঠাৎ জানতে পারেন সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে। তাঁর জায়গায় ঐশ্বরিয়াকে নেওয়া হয়েছে। ক্ষোভে ফেটে পড়েন কারিনা! এক সাক্ষাৎকারে কারিনা বলেন, ‘সঞ্জয় একজন বিভ্রান্ত পরিচালক। তাঁর কথার দাম নেই। তাঁর জীবনে কোনোও নীতি আদর্শ নেই। সে ‘অপেশাদার’! সেই সময় কারিনা আরও বলেছেন, “আগামী দিনে যদি রাজ কাপুর ও গুরু দত্তের নামের পাশে সঞ্জয়ের নাম আসে, তা-ও আমি তাঁর সঙ্গে ছবি করব না। এমনকি আমার হাতে যদি কোনো কাজ না-ও থাকে, আমি যদি ফ্লপ নায়িকা হই, তা-ও করব না। তাঁর ছবি থেকে এমনিতেও নাকি কোনো অনুপ্রেরণা পাননি কারিনা কাপুর খান।

  • Related Posts

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    যুক্তরাষ্ট্রের এক বিশেষ বাহিনীর সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। যিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সামরিক অভিযানের ফলাফলের ওপর বাজি ধরে প্রায় ৪ লাখ ডলার আয় করেছেন বলে অভিযোগ…

    Continue reading
    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে তিনি কোনোভাবেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না। ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কেন আমি এটি ব্যবহার করবো?—এ প্রশ্নকেই তিনি…

    Continue reading

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ