শিগগির দেশে ফিরছেন না ঢালিউড অভিনেতা “জায়েদ খান”

শিগগির দেশে ফিরছেন না আলোচিত ঢালিউড অভিনেতা জায়েদ খান। জানা গেছে, সিনেমার কাজ না করতে পারলেও স্টেজ শো করে বেশ সময় কাটছে তার। দেশের বাইরে অবস্থানরত বাঙালিদের মধ্যে তার জনপ্রিয়তা রয়েছে বলে দাবি এই অভিনেতার।

গত ২৮ জুন থেকে দেশের বাইরে অবস্থান করছেন জায়েদ খান। আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দিকে দিকে অনেকের নামে মামলা হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় অভিনেত্রী তানভীন আহমেদ সুইটি, অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়সহ যে ৫৬ জনের নামে মামলা হয়েছে, তাতে রয়েছে জায়েদ খানের নামও।

সে বিষয়ে অবগত আছেন জানিয়ে জায়েদ বলেন, ‘আমি রাষ্ট্রবিরোধী কোনো কাজে জড়িত নই। কোনো দুর্নীতি করিনি। একজন শিল্পী হিসেবে সবসময় মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করেছি। ছাত্র-জনতার আন্দোলনের প্রায় মাস খানেক আগে থেকে আমি অস্ট্রেলিয়া, কানাডা ও সর্বশেষ আমেরিকার শো নিয়ে ব্যস্ত ছিলাম। শো করে মানুষকে বিনোদিত করেছি। একজন বিনোদনকর্মী হিসেবে এটাই আমাদের কাজ। আমি সেটাই করেছি।’

বর্তমানে কানাডার একটি শহরে অবস্থান করছেন জায়েদ খান। তার পরবর্তী গন্তব্য যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। সেখানকার শো শেষ করেই কি তিনি বাংলাদেশে ফিরবেন?

জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে এখনো আমার কিছু শো বাকি আছে। সেসব শেষ করেই ফিরব। আশা করি দেশে ফিরলে কোনো হয়রানির মুখে পড়তে হবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা শিল্পী। কারও সঙ্গে কখনো অন্যায় করিনি, কারও কোনো ক্ষতি করিনি। দেশের মানুষকে ভালোবাসি। আমাকেও সবাই ভালোবাসেন। আমার নামে মিথ্যা মামলা করা হয়েছে। দেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড. ইউনূস সাহেব। তিনি ছাত্রদের নিয়ে দেশ সংস্কারের কাজ করছেন। আমার বিশ্বাস, এসব ভিত্তিহীন মামলার বিষয়েও তিনি দেখবেন।’

মামলা প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে আমি নাকি ২০১৫ সালে হামলা করে তাকে হত্যার চেষ্টা করেছি। সেই মামলায় আমাকে আসামি করা হয়েছে। পুরোপুরি মিথ্যা, মিথ্যা মামলা, কোনা ভিত্তিই নাই। আমি দেশের একজন শিল্পী। বাংলাদেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। হতে পারে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে বিশ্বাসী। এ জন্য তো কেউ মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করতে পারে না।’

‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিতে টিক্কা খানের ভূমিকায় অভিনয় করেছিলেন ঢালিউড তারকা জায়েদ খান। কয়েক সেকেন্ডে পর্দায় দেখা গিয়েছিল তাকে। তার জন্য বরাদ্দ ছিল একবাক্যের একটি সংলাপ। এতেই বাজিমাত করেছেন জায়েদ খান। এখন বিভিন্ন অনুষ্ঠানমঞ্চে হাজির হতে দেখা যাচ্ছে তাকে। বর্তমানে কানাডার টরন্টোতে অবস্থান করছেন এই ঢালিউড তারকা।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী