রোমাঞ্চকর রাতে আর্সেনাল-লিভারপুলের ১০ গোল

ইংলিশ কারাবাও কাপের তৃতীয় রাউন্ডে বোল্টন ওয়ান্ডারার্সকে ৫-১ গোলে হারিয়েছে আর্সেনাল। গতকাল বুধবার রাতে নিজেদের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে দুর্দান্ত এই জয়ে টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে উঠে গেছে গানাররা।

বুধবার আর্সেনালের হয়ে জোড়া গোল করেন ১৭ বছর বয়সী কিশোর ইথান ওয়ানেরি। গানারদের সিনিয়র দলে প্রথমবার জায়গা পেয়েই দুই বার স্কোরশিটে নাম লিখিয়ে নিলেন ইংলিশ মিডফিল্ডার। ৩৭ ও ৪৯ মিনিটে গোল করেন তিনি।

এই ম্যাচে আর্সেনালের জার্সিতে প্রথমবার গোল করেন নতুন চুক্তিতে চেলসি থেকে আসা রাহিম স্টারলিং। ৬৪ মিনিটে গোল করেন এই ইংলিশ উইঙ্গার।

বোল্টনের ব্পিক্ষে আর্সেনালের হয়ে প্রথম গোলটি করেন ডেকলান রাইস। ১৯ মিনিটে গোল করেন ইংলিশ ডিফেন্সিভ মিডফিল্ডার। আর গানারদের হয়ে পঞ্চম গোলটি করেন কাই হ্যাভেরটজ (৭৭ মিনিটে)। অন্যদিকে বোল্টনের হয়ে একমাত্র গোলটি করেন অ্যারন কলিনস, ৫৩ মিনিটে।

এই ম্যাচে পাইপলাইনে থাকা এক ঝাঁক তরুণকে খেলিয়েছেন আর্সেনালের কোচ মিকেল আরতেতা। ক্লাবের ইতিহাসের সর্বকনিষ্ট গোলরক্ষক হিসেবে মাঠে নেমেছিলেন জ্যাক পর্টার। মাত্র ১৬ বছর ৭২ দিনে আর্সেনালের গোলবারের দায়িত্ব নেন তিনি।

কারাবাও কাপের অন্য ম্যাচে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ৫-১ গোলে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছে লিভারপুল। অ্যানফিল্ডে জোড়া গোল করেছেন দিয়াগো জোতা ও কোডি গাকফো।

এদিন শুরুতেই আত্মঘাতী গোল হজম করে পিছিয়ে পড়ে লিভারপুল। জারেল কুয়ানশাহ ভুল করে নিজেদের জালে বল জড়িয়ে দেন। ১-০ তে পিছিয়ে পড়ার পড়ার ওয়েস্টহ্যামকে ৫ গোলে বিধ্বস্ত করে লিভারপুল।

লিভারপুরের হয়ে শুরুর দুটি গোল করেন জোতা। ২৫ ও ৪৯ মিনিটে গোল দুটি করেন পর্তগিজ উইঙ্গার। ৭৪ মিনিটে মোহাম্মদ সালাহর গোলে ব্যবধান ৩-১ করে লিভারপুল।

৭৬ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখেন ওয়েস্টহ্যামের এডসন আলভারেজ। এতে ১০ জনের দলে পরিণত হয় অতিথিরা। এই সুযোগে শেষ দিকে দুটি গোল করেন কোডি গাকফো। ৯০ ও ৯৩ মিনিটে গোল করেন লিভারপুলের ডাচ তারকা। এতে ৫-১ ব্যবধানের বিশাল জয় পায় লিভারপুল।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী