মোজাম্বিকে রাজনৈতিক সহিংসতায় নিহত ২১ 

মোজাম্বিকে রাজনৈতিক সহিংসতায় ২১ জন নিহত হয়েছেন। দেশটিতে নির্বাচন পরবর্তী চলমান সহিংসতায় গত সোমবার (২৩ ডিসেম্বর) এই ঘটনা ঘটে।

দেশটির অভ্যন্তরীণ মন্ত্রী পাসকোয়াল রোন্ডা মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান, নিহতদের মধ্যে অন্তত দুইজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। তিনি জানান, সোমবার মোট ২৩৬টি সহিংসতার ঘটনা ঘটেছে, যার ফলে ২৫ জন আহত হয়েছেন, এর মধ্যে ১৩ জন পুলিশ সদস্যও রয়েছে।  

মোজাম্বিকে গত ৯ অক্টোবরের অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনে বিরোধী দলগুলো। তবে মোজাম্বিকের শীর্ষ আদালত ক্ষমতাসীন ফ্রেলিমো দলের ড্যানিয়েল চ্যাপোকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করলে বিরোধী প্রার্থী ভেনানসিও মন্ডলানের সমর্থকরা সোমবার রাতে প্রতিবাদ শুরু করেন।

প্রতিবাদকারীরা পুলিশ স্টেশন, পেট্রোল স্টেশন এবং ব্যাংকসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে এবং সড়ক অবরোধ করেছে। টায়ার জ্বালিয়ে এবং রাস্তা বন্ধ করে দিয়েছে।

মোজাম্বিকে গত অক্টোবর থেকে চলমান সহিংসতায় ১৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। মন্ডলান তার সমর্থকদের সামাজিক মাধ্যমে কঠিন সময়ের জন্য প্রস্তুতি নিতে বলেছেন এবং বলেছেন ‘বিজয় আমাদের সবার জন্য নিশ্চিত’।

পাসকোয়াল রোন্ডা জানিয়েছেন, সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ স্থানে তাদের উপস্থিতি বাড়াবে। এখন পর্যন্ত ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে।

  • Related Posts

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা…

    Continue reading
    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত বছরের একই সময়ের তুলনায় দেশে খুন, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন, মব সহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন…

    Continue reading

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’