মালয়েশিয়ায় ৩৫ বাংলাদেশিসহ ৫০ অভিবাসী আটক

মালয়েশিয়ায় পোশাক কারখানায় অবৈধভাবে বিদেশি শ্রমিক নিয়োগের অভিযোগে ৩৫ বাংলাদেশিসহ ৫০ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

শনিবার (১৪ ডিসেম্বর) মালয়েশিয়ার অভিবাসন বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ১১ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে কুয়ালালামপুরের চেরাসে এই অভিযান শুরু হয়। যেখানে গোয়েন্দা ও বিশেষ অভিযান বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা এটি পরিচালনা করেন।

এতে আরও বলা হয়, গত দুই সপ্তাহ ধরে জনগণের অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান দলটি ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে একজন ৪৬ বছর বয়সি বাংলাদেশি পুরুষকে গ্রেফতার করে। তাকে কোম্পানির ম্যানেজার হিসেবে সন্দেহ করা হয় এবং অবৈধভাবে বিদেশি শ্রমিক নিয়োগের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এছাড়াও ওই প্রতিষ্ঠান থেকে ৩৪ জন বাংলাদেশি পুরুষ ও ১৫ জন মিয়ানমারি নারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের সবার বয়স ২০ থেকে ৬০ বছরের মধ্যে।

অভিযানে ৪০টি কার্ড এবং সেলাইয়ের বিভিন্ন সরঞ্জাম জব্দ করে। পোশাক কারখানাটি গত দুই বছর ধরে পরিচালনা করে আসছে বলে জানা যায়।

এদিকে, কোম্পানির ম্যানেজার ওই বাংলাদেশিকে দেশটির ইমিগ্রেশন আইন ১৯৬৯/৬৩ এর ধারা ৫৫বি ও ৫৫ ই অনুযায়ী অপরাধের জন্য গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, অন্যান্য বিদেশি নাগরিকদের ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(৩) এবং ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩ এর ধারা ৩৯(বি) অনুযায়ী গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে আরও জিজ্ঞাসাবাদের জন্য বুকিত জালিল ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।

  • Related Posts

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’– এই প্রতিপাদ্য সামনে রেখে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষ্যে স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৫ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে…

    Continue reading
    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষের শোক প্রকাশ দেখে বিস্মিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তিনি বলেছেন,  ‘ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে। কিন্তু এত মানুষকে কাঁদতে…

    Continue reading

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

    তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

    জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

    জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

    শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি: এমবাপ্পে

    শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি: এমবাপ্পে

    আজ আমির খানের বিয়ে

    আজ আমির খানের বিয়ে

    বক্স অফিসে বড় ধাক্কা পেল আলিয়ার ‘আলফা’

    বক্স অফিসে বড় ধাক্কা পেল আলিয়ার ‘আলফা’

    ফ্রান্সে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের আবাসন ভাতা বাতিল

    ফ্রান্সে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের আবাসন ভাতা বাতিল

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত