মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ ৩২ অভিবাসী আটক

মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসের অভিযোগে ৫ বাংলাদেশিসহ ৩২ অভিবাসীকে আটক করেছে কুয়ালালামপুর অভিবাসন বিভাগ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে কুয়ালালামপুরের চৌকিট ও সেন্টুলের আশেপাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সওপী ওয়ান ইউসুফ জানিয়েছেন।

তিনি জানান, রাজধানী কুয়ালালামপুর শহরের বেশ কয়েকটি হটস্পটে দুই সপ্তাহ ধরে গোয়েন্দা নজরদারির পর এই অভিযান চালানো হয়।
প্রথম অভিযান চৌকিটের একটি হোটেলে অবৈধ অভিবাসীদের আবাসস্থল থেকে ইন্দোনেশিয়ার দুই পুরুষ ও ৯ জন নারী, পাকিস্তানের চার পুরুষ, বাংলাদেশের পাঁচ পুরুষ এবং থাইল্যান্ডের দুই নারীসহ মোট ২২ জনকে আটক করা হয়েছে।

অন্যদিকে, সেন্টুলের চারটি দোকানে দ্বিতীয় অভিযানটি চালিয়ে ইন্দোনেশিয়ার তিন নারী, ভারতের তিন পুরুষ, নেপালের দুই পুরুষ, মিয়ানমার ও পাকিস্তানের একজন করে মোট দুজন পুরুষকে আটক করা হয়।

সওপী আরও জানান, আটককৃতদের বয়স ১৫ থেকে ৪৫ বছরের মধ্যে এবং তাদের বেশিরভাগই হোটেল কর্মী, লন্ড্রি কর্মী, ক্যাটারিং কর্মী এবং স্নুকার পার্লারে কাজ করত।

আটককৃতদের বিরুদ্ধে ১৯৬৩ সালের ইমিগ্রেশন আইনের ৬(১)(গ) এবং ১৫(১)(গ) ধারার অধীনে বৈধ কাগজপত্র না থাকা এবং দেশে অতিরিক্ত সময় থাকার অভিযোগে তদন্ত করা হচ্ছে বলেও জানানো হয়।

  • Related Posts

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৬ জুলাই) উদ্‌যাপিত হতে যাওয়া ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে রোববার (৫ জুলাই)…

    Continue reading
    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় ৯০ মিনিট ধরে এক টেলিফোন আলাপে কথা বলেছেন। যেখানে মার্কিন নেতা আবারও ইউক্রেন যুদ্ধ শেষ করতে…

    Continue reading

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের