মালদ্বীপের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে: হাইকমিশনার

বিভিন্ন অপরাধে মালদ্বীপের কারাগারে আটক রয়েছেন প্রায় একশো বাংলাদেশি। এসব বন্দিদের দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বন্দী বিনিময় চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার।

এই চুক্তি কার্যকর হলে আবেদনের ভিত্তিতে সাজাপ্রাপ্ত বন্দিরা দেশে ফিরে সাজার বাকি মেয়াদ পার করতে পারবেন বলে জানান তিনি।

সম্প্রতি ভারপ্রাপ্ত হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন মালদ্বীপের ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল ও কারা কর্মকর্তা। এ সময় তাকে দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের যেসব মামলা চলমান আছে তা দ্রুত সম্পন্ন করাসহ ছোটখাট কোন অপরাধে মামলা না করে তাদেরকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়।

এছাড়া মামলা পরিচালনায় আর্থিক সঙ্গতি নেই এমন প্রবাসীদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী প্রদানের অনুরোধ জানান বাংলাদেশি হাইকমিশনার।

ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ বলেন, দেশ থেকে যারা আসবেন, বিমানবন্দরে অপরিচিত কারও কাছ থেকে কোনো প্যাকেট বা অন্য কিছু নেবেন না। পরে দেখা গেছে মাদকের মামলায় যারা আটক হয়েছেন তাদের বেশ কয়েকজন এরকম ভুক্তভোগীর শিকার হয়েছেন।

তুচ্ছ ঘটনায় প্রবাসীদের মারামারি না করে শান্তিপূর্ণ উপায়ে সমাধানের পরামর্শ দিয়ে হাইকমিশনার বলেন, আইন অনুযায়ী মালদ্বীপে মারামারি একটি বড় ধরনের অপরাধ। বিশেষ করে এসব ঘটনায় কোনো রক্তপাত ঘটলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হয়।  সেই জন্য কারো সঙ্গে কোনো বিরোধ থাকলে শান্তিপূর্ণ উপায়ে সমাধান করতে হবে।

বেশিরভাগ প্রবাসী মাদক, মারামারি ও শিশু নির্যাতন অপরাধে আটক রয়েছেন। এসব অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়িয়ে প্রবাসীদের সচেতনতার সঙ্গে কাজ করার আহ্বান জানান হাইকমিশনার।

  • Related Posts

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’– এই প্রতিপাদ্য সামনে রেখে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষ্যে স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৫ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে…

    Continue reading
    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষের শোক প্রকাশ দেখে বিস্মিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তিনি বলেছেন,  ‘ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে। কিন্তু এত মানুষকে কাঁদতে…

    Continue reading

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

    তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

    জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

    জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

    শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি: এমবাপ্পে

    শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি: এমবাপ্পে

    আজ আমির খানের বিয়ে

    আজ আমির খানের বিয়ে

    বক্স অফিসে বড় ধাক্কা পেল আলিয়ার ‘আলফা’

    বক্স অফিসে বড় ধাক্কা পেল আলিয়ার ‘আলফা’

    ফ্রান্সে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের আবাসন ভাতা বাতিল

    ফ্রান্সে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের আবাসন ভাতা বাতিল

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত