‘মার্চ ফর ইউনিটি’তে ছাত্র-জনতার ঢল

আবারও উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার। বৈষম্যবিরোধীদের ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে ছাত্র-জনতার ঢল। অভ্যুত্থানকারীদের ঐক্য আরও মজবুত করবে এ কর্মসূচি- এমন প্রত্যাশা শিক্ষার্থীদের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা বলছেন, জুলাই ঘোষণাপত্রের রূপরেখা নিয়ে জন-আকাঙ্ক্ষা তুলে ধরা হবে।

আসছে একের পর এক মিছিল। স্লোগানে স্লোগানে মুখর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। জড়ো হচ্ছেন দেশের নানা প্রান্ত থেকে আসা ছাত্র-জনতা।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় শুরুর কথা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচি। তবে সকাল থেকেই সরগরম কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা।

সারাদেশ থেকে আসা শিক্ষার্থীদের প্রত্যাশা, অভ্যুত্থানকারী বিভিন্ন পক্ষের মধ্যে ঐক্যের গাঁথুনি আরও মজবুত করতে ভূমিকা রাখবে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি। আর যেন কখনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সজাগ থাকবেন বলেও জানান শিক্ষার্থীরা।

অভ্যুত্থানকারীদের প্লাটফরমের নেতারা বলছেন, জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র কেমন হবে, সে বিষয়ে জন আকাঙ্ক্ষার চিত্র উঠে আসবে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে। এছাড়া দ্রুত সময়ে জুলাই ঘোষণাপত্র ঘোষণাসহ বিভিন্ন দাবি সরকারের কাছে তুলে ধরা হবে কর্মসূচি থেকে।

রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের যে উদ্যোগ নেয়ার কথা বলা হয়েছে, সেটিকে সাধুবাদ জানান অভ্যুত্থানকারী শিক্ষার্থীরা।

  • Related Posts

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রোববার (২৬ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন। তিনি সম্প্রতি ওমানের রাজধানী মাসকাট থেকে যাত্রা শুরু করেছিলেন। ইসলামাবাদের উপকণ্ঠে নূর খান বিমানঘাঁটিতে…

    Continue reading
    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ব্যক্তিদের একজন হিসেবে বিবেচিত হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। সেই ধারাবাহিকতায় বর্তমানে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ব্যক্তি হলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তাকে নিরাপদ রাখাটাই যেন কঠিন হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্টের…

    Continue reading

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই