মন্টিনিগ্রোতে গোলাগুলির ঘটনায় শিশুসহ নিহত ১০

মন্টিনিগ্রোর ছোট শহর সেটিঞ্জে একটি রেস্তোরাঁয় গোলাগুলির ঘটনায় শিশুসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। আরও তিনটি পৃথক স্থানে গোলাগুলির খবর পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর আল জাজিরার।

গোলাগুলির ঘটনায় স্থানীয় এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। তার নাম আলেকসান্দার মার্টিনোভিক (৪৫)। বৃহস্পতিবার সকালে অন্যদের ওপর গুলি চালানোর পর ওই ব্যক্তি নিজের গায়েও গুলি করে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

পুলিশপ্রধান লাজার সেপানোভিক সাংবাদিকদের বলেন, সেটিঞ্জে শহরের কাছে ওই সন্দেহভাজনের বাড়ি ঘিরে রেখেছিল পুলিশ। সে সময় তাকে অস্ত্র ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে পুলিশের এমন নির্দেশের পর সে অস্ত্র ফেলে না দিয়ে নিজের মাথায় গুলি করে।

তাকে হাসপাতালে নেওয়ার জন্য পরিবহনের ব্যবস্থা করা হচ্ছিল। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন।

সামাজিক মাধ্যমে এক পোস্টে মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিক নিশ্চিত করেছেন যে, গোলাগুলির ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বলেন, গন-গোলাগুলিতে হতাহতের ঘটনায় দেশ অন্ধকারে ঢেকে গেছে।

তিনি বলেন, এই বিবেকহীন কাজ প্রত্যেকের মধ্যে অপরিমেয় দুঃখ এবং তিক্ততা সৃষ্টি করেছে। এই ঘটনায় সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। স্বরাষ্ট্রমন্ত্রী ড্যানিলো সারানোভিক সাংবাদিকদের বলেন, হামলার ঘটনায় দুই শিশু নিহত হয়েছে।

স্থানীয় সময় বুধবার রাতে গোলাগুলি শুরু হয়। যে রেস্তোরাঁয় গোলাগুলি শুরু হয় সেটার মালিক এবং তার দুই সন্তান নিহত হয়েছে বলে জানা গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারী তার নিজের পরিবারের সদস্যদের হত্যা করেছেন। এই ঘটনার আগে ওই ব্যক্তি প্রচুর পরিমাণে নেশাজাতীয় কিছু গ্রহণ করেছেন বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় আহত চারজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা