ভারতীয় হুন্ডি ব্যবসায়ীদের দাপট কমায় বৈধ চ্যানেলে বাড়ছে প্রবাসী আয়!

গত অর্থবছরের ১২ মাসে প্রায় ২৪ বিলিয়ন ডলার প্রবাসী আয় এলেও চলতি অর্থবছরের প্রথম ৯ মাসেই এসেছে সাড়ে ২১ বিলিয়ন ডলার। এমন প্রেক্ষাপটে ব্যাংকগুলো বলছে, ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরার কারণেই প্রবাসী আয় বাড়ছে। প্রবীণ অর্থনীতিবিদরা বলছেন, অন্তর্বর্তী সরকারের আমলে ভারতীয় হুন্ডি ব্যবসায়ীরা সংকুচিত হওয়ায় বৈধ চ্যানেলের ব্যবহার বাড়ছে।

২০২৩-২৪ অর্থ বছরজুড়ে মাসভিত্তিক আয় ছিল গড়ে কমবেশি দুই বিলিয়ন বা দুশো কোটি ডলার রেমিট্যান্স। কিন্তু ২০২৪-২৫ অর্থবছরের আগস্টে দেশের পট পরিবর্তনের পর থেকেই চমক লাগে প্রবাসীদের পাঠানো অর্থে। ঊর্ধ্বমুখী ধারায় যা মার্চে সব রেকর্ড ছাপিয়ে দাঁড়ায় ৩ বিলিয়ন ডলার।

গত মার্চে দেশে এসেছে ৩২৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৪০ হাজার ১৩৮ কোটি টাকা। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১৯৯ কোটি ৭০ লাখ ডলার। বছর ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৬৪ দশমিক ৭০ শতাংশ।

ব্যাংকগুলো জানায়, বিগত সময়ে রেমিট্যান্স যতটা এসেছে, তার তথ্য সঠিক সময়ে প্রকাশেও দ্বিধা ছিল বাংলাদেশ ব্যাংকের। বর্তমানে সুশাসন ফেরায় আশান্বিত করছে প্রবাসী আয়। অগ্রণী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপক মো. আবুল বাসার বলেন, বর্তমানে টাকা পাঠানোর সঙ্গে হিসাবে যোগ হচ্ছে। ফলে পরিসংখ্যানও সঠিক পাওয়া যাচ্ছে।

বিগত আওয়ামী সরকারের সময়ে কেন্দ্রীয় ব্যাংকের নানা অব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত প্রভাব পড়েনি প্রবাসী আয়ে। এর পেছনে রয়েছে হুন্ডির মাফিয়া সাম্রাজ্যের শক্তিশালী গল্প। তথ্য বলছে, এই মাফিয়া ব্যবসায়ীদের রক্ষাকবচ হয়ে পেছনে থাকে ক্ষমতায় থাকা বিভিন্ন রাজনৈতিক দলগুলো।

মূলত ভারতীয় উপমহাদেশে এক শ্রেণির মাড়োয়ারিদের মাধ্যমে হুন্ডি ব্যবসার গোড়াপত্তন বিংশ শতাব্দীর শুরুর দিকে। যার মূল নিয়ন্ত্রক এখনো ভারতীয় এই ব্যবসায়ীরাই। আওয়ামী লীগ সরকার পতনের পর ভারত-বাংলাদেশ সম্পর্ক হয়েছে তিক্ত। এছাড়া অবৈধ ব্যবসায় পৃষ্ঠপোষকতা না পাওয়ায় তারা অনেকটা গুটিয়ে ফেলেছে কার্যক্রম। এতে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেল ব্যবহার করতে বাধ্য হচ্ছে বলে মত অর্থনীতিবিদদের।

অর্থনীতিবিদ ফয়জুল লতিফ চৌধুরী বলেন, বাংলাদেশের হুন্ডি ব্যবসা নিয়ন্ত্রণ করে ভারতীয় ব্যবসায়ীরা। তবে ভিসা ও নানা জটিলতায় তারা এখন কিছুটা হাত গুটিয়ে নিয়েছে। ফলে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে দেশে টাকা পাঠাচ্ছেন।

অন্যদিকে হুন্ডি আরও নিয়ন্ত্রণে বাণিজ্য খাতে যৌক্তিক শুল্ক নির্ধারণ ও প্রবাসীদের সুযোগ-সুবিধা অব্যাহত রাখার কথা বলছেন অর্থনীতিবিদ ও এমআরএর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, বাণিজ্য খাতে যৌক্তিক শুল্ক নির্ধারণ ও প্রবাসীদের সুযোগ-সুবিধা অব্যাহত রাখতে হবে। এতে বৈধ পথে টাকা পাঠাতে মানুষকে আগ্রহী করা যাবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অর্থবছরের ১২ মাসে প্রায় ২৪ বিলিয়ন ডলার প্রবাসী আয় দেশে আসলেও চলতি অর্থবছরের প্রথম ৯ মাসেই এসেছে সাড়ে ২১ বিলিয়ন ডলার রেমিট্যান্স। অর্থের নিরাপত্তা নিশ্চিত ও হুন্ডি নিয়ন্ত্রণ করতে পারলে মার্চের প্রবাসী আয় প্রতি মাসেই মিলতে পারে বলে মত সংশ্লিষ্টদের।

  • Related Posts

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

    উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার…

    Continue reading
    জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

    চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণসভা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভার আয়োজন করা হয়।…

    Continue reading

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

    জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

    জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

    পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০

    পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০

    খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা শুরু, তেহরানে জনসমুদ্র

    খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা শুরু, তেহরানে জনসমুদ্র

    ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭

    ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭

    শ্বাসরুদ্ধকর ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    শ্বাসরুদ্ধকর ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী

    চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী

    স্পেনে যাচাই-বাছাইয়ের আগেই কর্মক্ষেত্রে ৬ লাখ অনিয়মিত অভিবাসী

    স্পেনে যাচাই-বাছাইয়ের আগেই কর্মক্ষেত্রে ৬ লাখ অনিয়মিত অভিবাসী

    দেশের ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

    দেশের ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

    নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে: প্রধানমন্ত্রী

    নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে: প্রধানমন্ত্রী