বর্ষবরণ উৎসবের ‘নাম পরিবর্তন নয়, পুনরুদ্ধার করেছি’

বর্ষবরণ উৎসবের নাম পরিবর্তন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম বলেছেন, নাম পরিবর্তন নয়, আমরা পুনরুদ্ধার করেছি।

শুক্রবার (১১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

১৯৮৯ সালে প্রথম ‘আনন্দ শোভাযাত্রা’ নামে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই বর্ষবরণ উৎসব শুরু হয়। পরে ১৯৯৫ সালে এটি আনন্দ শোভাযাত্রা থেকে মঙ্গল শোভাযাত্রা নাম পায়। নতুন নাম দেওয়া হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা।

অধ্যাপক আজহারুল ইসলাম বলেন, ১৯৮৯ সালে বর্ষবরণ উৎসবের এই চর্চা শুরু হয়। আমরা তখন এখানকার ছাত্র ছিলাম। পরে ‘মঙ্গল’ শোভাযাত্রা হিসেবে নাম পরিবর্তন হয়।  

তিনি বলেন, ১৯৮৯ সালের আয়োজনে স্বতস্ফূর্ততা কতটা ছিল, আর পরে কী হয়েছে, তা আপনারা জানেন। সে কারণে আমরা এটিকে পরিবর্তন বলছি না, আমরা বলছি পুনরুদ্ধার।

কোনো পক্ষের চাপে তারা এটি করেছেন কি না জানতে চাইলে ডিন বলেন, চাপের প্রসঙ্গটা আমরা ওভাবে মূল্যায়ন করতে চাই না। প্রতি বছর বর্ষবরণ নিয়ে নানা বিতর্ক তৈরি হয়। আমাদের এই ভূখণ্ডের প্রত্যেক শ্রেণি-পেশার মানুষ কীসের মধ্যে দাঁড়াবে, সে জায়গাটা আসলে বিবেচ্য।  

তিনি বলেন, মঙ্গল শব্দের কোনো শব্দগত ত্রুটি আমি দেখছি না। তবে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা শব্দটিকে এমনভাবে ব্যবহার করেছে যে সমাজের মধ্যে এ নিয়ে একটি বাজে অনুভূতি কাজ করছে। আমরা অতীতে ফিরে যেতে চাই, যেখানে সবার স্বতস্ফূর্ত অংশগ্রহণ ছিল, যেখানে সংস্কৃতির মধ্যে কোনো রাজনৈতিক আগ্রাসন ছিল না।

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ, অধ্যাপক এ এ এম কাওসার হাসান, প্রক্টর সাইফুদ্দীন আহমদসহ বর্ষবরণ উদযাপন সংক্রান্ত কেন্দ্রীয় সমন্বয় কমিটি এবং বিভিন্ন উপ-কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

  • Related Posts

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা…

    Continue reading
    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত বছরের একই সময়ের তুলনায় দেশে খুন, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন, মব সহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন…

    Continue reading

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’