বরগুনায় এক কুকুরের কামড়ে ৩২ জন আহত

বরগুনার আমতলীতে এক পাগল কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ৩২ জন আহত হয়েছেন। আহতরা আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পটুয়াখালী জেনারেল হাসপাতাল ও বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

শুক্রবার (২২ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত আমতলী পৌর শহরে এ ঘটনা ঘটেছে। তবে অনেক চেষ্টা করেও পাগল কুকুরটিকে নিয়ন্ত্রণে আনা যায়নি। তবে এলাকায় স্থানীয়রা লাঠিসোটা নিয়ে পাহারা বসিয়েছেন।

ভুক্তভোগীরা জানান, সকালে ৯টার দিকে আমতলী পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে কাজ করছিলেন মাসুদ রানা (৪৫) নামের এক ব্যক্তি। এ সময় আকস্মিকভাবে একটি কুকুর এসে তাকে কামড়ে দৌড়ে চলে যায়। এরপর একে একে কুকুরটি একই ওয়ার্ডের রাফিন (৬), জাহিদ (১৫), তানিয়া বেগম (১১), আবু রায়হান (১২) তানজিল আহম্মেদ (১৫), লাল চান (১০), তমাল (২৪), আপন হাওলাদার (২০), শাকিব (১৪), শংকর (৩২), জোহামনি (৯), সীমা (২৯), শেফালী (৫০), নির্মল (৫৫), ইয়ামনি (১১) নয়ন (১৯), মোমেনা (১৭), হাফছা (৩২) এখলাস (১৩) আব্দুল মান্নান (৩৩), ইয়ামিন (১৪), বাচ্চু মিয়া (৪০) তিন নম্বর ওয়ার্ডের আব্দুল্লাহ (৭), আরাফাত (৯), আব্দুল মালেক (৭৫), হাসিব (৭), ইউসুফ (২৪), সাগর (১৯), আরিফ (১৮), শাহাভানু (১০৪), নির্মল (৫৫) কামড়ে আহত করে।

রাফিন নামে এক শিশু জানায়, বাড়ির সামনে মাঠে খেলছিলে সে। এ সময় কালো রঙের একটি কুকুর এসে তার শরীরের পেছন দিকে ২-৩টি কামড় দিয়ে দৌড়ে চলে যায়।

রাফিনের বাবা মোস্তফা মাতুব্বর বলেন, ‘ছেলেটির চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় সে চিৎকার করছে। ভয়ে তার শরীর কাঁপছিল। দ্রুত তাকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে যাই।’

আমতলী পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বৃদ্ধ আব্দুল মালেক বলেন, ‘সরকারি হাইস্কুলের সড়ক ধরে বাসায় ফিরছিলাম। আকস্মিক একটি কালো রঙের কুকুর এসে আমাকে কামড় দেয়। ভয়ে আমি দৌড় দিয়েও রক্ষা পাইনি। পরে ভ্যাকসিন কিনে চিকিৎসা নিয়েছি।’

পাগলা কুকুরে কামড়ের ১৮জন লোক আহত হওয়ার খবর ছড়িয়ে পরায় আমতলী পৌরসভার এক, দুই ও তিন নম্বর ওয়ার্ডে। এতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর যুবকরা লাঠিসোটা নিয়ে পাড়ায় মহল্লায় পাহারা বসায়। তবে এখন পর্যন্ত পাগল কুকুরটিকে আটক করা যায়নি।

আমতলী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মনিরুজ্জামান খান বলেন, ‘কুকুরের কামড়ে আহত ১২ জনকে আমতলী হাসপাতালে চিকিৎসা দিয়েছি। আরও ৬ জন বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে।’

আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘পাগলা কুকুরের আক্রমণে আহত হওয়ার খবর শুনে পৌরসভা সংশ্লিষ্ট শাখাকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।’

  • Related Posts

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা…

    Continue reading
    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত বছরের একই সময়ের তুলনায় দেশে খুন, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন, মব সহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন…

    Continue reading

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’