বছরের প্রথম দিনে ট্রেন্ডিংয়ে কোন গান, কোন নাটক

গত বছরের মাঝামাঝি দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণেই ইউটিউব ট্রেন্ডিংয়ে দেশি গান, নাটক উধাও হয়ে যায়। ২০২৪ সালের শেষের দিকে আবার ফিরতে শুরু করে। গানের ট্রেন্ডিংয়ে তো বড় সময় দখল করেছিলেন তামান্না ভাটিয়া। ‘স্ত্রী ২’ সিনেমায় তাঁর আইটেম গান ‘আজ কি রাত’ অনেক দিনই শীর্ষে ছিল। নতুন বছরের প্রথম দিনের সকালে কী অবস্থা? জেনে নেওয়া যাক ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষ পাঁচে কোন নাটক, গান রয়েছে।

ছোট পর্দায় অভিষেক হয়েছে মেহজাবীন চৌধুরীর বোন মালাইকা চৌধুরীর। গত ২৬ ডিসেম্বর গানওয়ালা চ্যানেলে মুক্তি পেয়েছে মালাইকা অভিনীত, মোস্তফা কামাল রাজ পরিচালিত নাটক ‘সন্ধিক্ষণ’। মুক্তির পর থেকেই নাটকটি পছন্দ করেছেন দর্শকেরা। গল্প, নির্মাণ আর জোভান-মালাইকার অভিনয় মনে ধরেছে তাঁদের। বাংলাদেশ থেকে আজ সকালে ইউটিউব ট্রেন্ডিংয়ের দুই নম্বরে রয়েছে নাটকটি। শীর্ষ পাঁচে অবশ্য আর কোনো নাটক বা গান নেই।

মুক্তির পর ছয় দিনে ৬২ লাখ ৫২ হাজারেরও বেশি। ইউটিউবে নাটকটির মন্তব্যের ঘরে ‘সন্ধিক্ষণ’ নিয়ে লিখেছেন অনেক দর্শক। একজন লিখেছেন, ‘মালাইকা চৌধুরীর নাটক দেখিনি, মনে হচ্ছে মেহজাবীনের নাটক দেখছি! কার কার আমার মতো ফিল (অনুভূতি) হচ্ছে!’
আরেক দর্শক লিখেছেন, ‘অনেক বড় অভিনয়শিল্পী হয়ে উঠুন। বোনের মতো সম্মান পান।’

ইউটিউব ট্রেন্ডিংয়ে মিউজিকে আবার কয়েকটি বাংলা গান রয়েছে। তালিকার শীর্ষ যদিও গত মাসে মুক্তি পাওয়া বহুল চর্চিত ‘পুষ্পা ২’ সিনেমার আইটেম গান ‘কিসসিক’। আল্লু অর্জুন ও শ্রীলীলাকে দেখা গেছে গানটিতে।

দুই নম্বরে রয়েছে ‘আমার দুঃখ বোঝার মতো কারও সময় নাই’ গানটি। শাহীন সুলতানা

মিম ও রেদওয়ান তামিম হৃদয়ের গাওয়া গানটির কথা ও সুর হৃদয়ের।
তিনে রয়েছে ‘খাঁটি গরুর দুধ’। রাসেল বাবু ও আফরোজ জাহান আশার গাওয়া গানটি লিখেছেন ও সুর করেছেন সিদ্দিকুর রহমান।

তালিকার চার নম্বরে আবারও রয়েছে ‘আমার দুঃখ বোঝার মতো কারও সময় নাই’ গানটি। তবে এটি রয়েছে শিল্পী মিমের চ্যানেল থেকে।
পাঁচে রয়েছে ইমরান ও পড়শীর ‘কথা একটাই’। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর করেছেন ইমরান।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স