ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে কুমিল্লায় এনসিপির বিক্ষোভ

হাবিবুর রহমান মুন্না।।

ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার ইসরায়েলি বাহিনী নির্বিচারে হামলা চালাচ্ছে। এই নৃশংস আগ্রাসন থেকে রেহাই পাচ্ছে না শিশু ও নারীসহ নিরীহ সাধারণ মানুষ। এই ঘটনার প্রতিবাদে সোমবার বাংলাদেশজুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বর্জন করা হয়। একইসাথে রাজনৈতিক দলগুলোও নানা প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে।

এই প্রেক্ষাপটে, কুমিল্লায় বিক্ষোভ মিছিল আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (৭এপ্রিল) কুমিল্লা নগরীর কান্দিরপাড় থেকে শুরু হওয়া এই মিছিলে জেলা ও মহানগর এনসিপির নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তাদের সাথে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করে বিক্ষোভে অংশ নেয়।

মিছিলে অংশগ্রহণকারীরা ইসরায়েল বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা বলেন—”ইসরায়েলের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও”, “ইহুদিদের দালালরা সাবধান”, “নেতানিয়াহুর গালে জুতা মারো তালে তালে”—এই রকম প্রতিবাদী শ্লোগানে মুখর হয়ে ওঠে কুমিল্লার রাজপথ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরীর আহ্বায়ক ও এনসিপি নেতা আবু রায়হান বলেন, “ইসরায়েলের দখলদার বাহিনী গাজায় মুসলমানদের ওপর গণহত্যা চালাচ্ছে। আমরা এই বর্বরতার তীব্র নিন্দা জানাই এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছি। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানাই, তিনি যেন জাতিসংঘে ফিলিস্তিনিদের রক্ষায় কার্যকর ভূমিকা রাখেন।”

তিনি আরও বলেন, “এখনই সময় মুসলিম বিশ্বকে একজোট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার।”

একইদিনে কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে মিছিল করে। পুরো মহানগরীজুড়ে প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়ে।

  • Related Posts

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা…

    Continue reading
    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত বছরের একই সময়ের তুলনায় দেশে খুন, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন, মব সহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন…

    Continue reading

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’