প্রথম ম্যাচে পয়েন্ট হারালো রোনালদোহীন আল নাসর

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ

শারীরিক অসুস্থতা অনুভব করায় ক্রিশ্চিয়ানো রোনালদোকে মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষা করিয়ে বিশ্রামে রেখেছিল আল নাসর। ক্লাবটি গত রোববারই জানিয়ে দিয়েছে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ খেলার জন্য রোনালদোকে ইরাকে পাঠানো হবে না। যে কারণে গতকাল সোমবার রাতে ইরাকি ক্লাব আল শর্তার বিপক্ষে রোনালদোকে ছাড়াই খেলতে হয়েছে আল নাসরকে।

এ রাতে রোনালদোহীন আল নাসর ইরাকি ক্লাবটির উপর প্রভাব বিস্তার করতে পারেনি। উল্টো পয়েন্ট খুঁইয়ে এসেছে। বাগদাদের আল মদিনা আন্তর্জাতিক স্টেডিয়ামে আল শর্তার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আল নাসর।

গত মৌসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে আল নাসর। এবার তাদের লক্ষ্য ছিল ভালো কিছু করা। কারণ, রোনালদো এখন পর্যন্ত আল নাসরের হয়ে কোনো শিরোপা জিততে পারেননি। পর্তুগিজ তারকার জন্য হলেও শিরোপা জয় করতে হবে আল নাসরকে।

বড় লক্ষ্য নিয়ে মাঠে নামা আল নাসরের শুরুটা ছিল দুর্দান্ত। ১৪ মিনিটেই লিড নেয় সফরকারীরা। আল শর্তার গোলরক্ষক আহমেদ বাসিলকে ফাঁকি দিয়ে বল জালে জমা করেন আল নাসরের সুলতান আল ঘান্নাম।

কিন্তু লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আল নাসর। মাত্র ১০ মিনিট পরই সমতায় ফেরে আল শর্তা। ম্যাচের ২৪ মিনিটে গোলটি করেন মোহাম্মদ দাউদ।

প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হওয়ার দ্বিতীয়ার্ধে আর কোনো গোলই হয়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।

  • Related Posts

    তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত ‘মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ’-এ পুষ্পস্তবক অর্পণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে চীনের বিপ্লবী বীরদের…

    Continue reading
    শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

    চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় সকাল ৮টা) বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে…

    Continue reading

    তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

    শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

    পবিত্র আশুরা আজ

    পবিত্র আশুরা আজ

    পারমাণবিক অস্ত্র তৈরি না করতে রাজি ইরান: ট্রাম্প

    পারমাণবিক অস্ত্র তৈরি না করতে রাজি ইরান: ট্রাম্প

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫, নিখোঁজ ১০ হাজারের বেশি মানুষ

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫, নিখোঁজ ১০ হাজারের বেশি মানুষ

    চট্টগ্রামে মোটরসাইকেল-কাভার্ডভ্যান সংঘর্ষ, প্রাণ গেলো দম্পতির

    চট্টগ্রামে মোটরসাইকেল-কাভার্ডভ্যান সংঘর্ষ, প্রাণ গেলো দম্পতির

    গ্রুপসেরা হয়ে নকআউটে নেদারল্যান্ডস

    গ্রুপসেরা হয়ে নকআউটে নেদারল্যান্ডস

    জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর

    জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর

    বিরতিতে লিংকন, আর্টসেলের নতুন ভোকাল বখতিয়ার

    বিরতিতে লিংকন, আর্টসেলের নতুন ভোকাল বখতিয়ার