ফরিদপুরে প্রতিমা ভাঙচুর, সন্দেহভাজন ভারতীয় নাগরিক গ্রেফতার

ফরিদপুরের ভাঙ্গা থানাধীন ভাঙ্গা বাজারস্থ হরি মন্দির ও কালী মন্দিরে নির্মিতব্য প্রতিমা ভাঙচুরের ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম সঞ্জিত বিশ্বাস (৪৫)। পুলিশ জানিয়েছে, গ্রেফতার সঞ্জিত বিশ্বাস ভারতীয় নাগরিক।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৪ সেপ্টেম্বর দিনগত রাতে ফরিদপুরের ভাঙ্গা থানাধীন ভাঙ্গা বাজারস্থ হরি মন্দির ও কালী মন্দিরে নির্মিতব্য প্রতিমা কে বা কারা ভাঙচুর করে। খবর পেয়ে পরদিন থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পরে ফরিদপুর পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে দেখেন, হরি মন্দিরের কার্তিক ঠাকুরের হাতের আঙুল, ময়ূরের গলা মোচড়ানো, ঘোড়ার কান ও আঙুল, অসুরের হাতের আঙুল এবং কালী মন্দিরের গণেশের হাতের আঙুল ও শুঁড় ভাঙা হয়েছে।

তখন ঘটনাস্থলে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে মতবিনিময়কালে পুলিশ সুপার প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এআইজি ইনামুল হক সাগর আরও বলেন, ঘটনার বিষয়ে তদন্তকালে কালী মন্দিরের সামনে পরিত্যক্ত খাটের ওপর শয়নরত অবস্থায় একজন ও খাটের পাশে মাটিতে আরেকজন ব্যক্তিকে দেখতে পাওয়া যায়।

তাদের একজনকে জিজ্ঞাসাবাদে (বৃদ্ধ ব্যক্তি) স্থানীয়রা পরিচিত বলে শনাক্ত করেন। অন্য ব্যক্তিকে নাম-পরিচয় জিজ্ঞাসা করা হলে তিনি নাম-পরিচয় না জানালে তার ওপর সন্দেহ হওয়ায় তাকে থানায় এনে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদকালে তিনি একবার বাংলা ও একবার হিন্দি ভাষায় কথা বলেন। তিনি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বাসিন্দা নিশিকান্ত বিশ্বাসের ছেলে বলে জানান।

গ্রেফতার সঞ্জিত বিশ্বাসকে ভাঙ্গা থানার জিডি মোতাবেক আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত আছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প