মুক্তির আগেই রেকর্ড গড়ল দক্ষিণি ছবিটি

‘দেবারা: পার্ট ১’ ছবিটি মুক্তির এখনো ১০ দিনের বেশি বাকি। এর মধ্যেই রেকর্ড গড়ল দক্ষিণি এই ছবি। জুনিয়র এনটিআর, জাহ্নবী কাপুর ও সাইফ আলী খান অভিনীত ছবিটি এরই মধ্যে মার্কিন মুলুকে দাপট দেখাতে শুরু করেছে।

জানা গেছে, এই অ্যাকশনধর্মী ছবির ৪০ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে। ‘দেবারা’ ছবিটির অগ্রিম টিকিট বিক্রি প্রভাসের ‘কল্কি’ ও ‘সালার’-কে পেছনে ফেলে দিয়েছে।

যুক্তরাষ্ট্রে প্রাক্‌-মুক্তিতে সবচেয়ে দ্রুত ৪০ হাজার টিকিট বিক্রয়কারী প্রথম ভারতীয় ছবি হিসেবে রেকর্ড গড়েছে ‘দেবারা’।

তবে কিছুদিন আগে ট্রেলার মুক্তির পর সেভাবে প্রশংসা পায়নি ছবিটি। কোরাতলা শিভা পরিচালিত ২ মিনিট ৩৯ সেকেন্ডের ট্রেলারটি আলোচনায় আসতে পারেনি, প্রেক্ষাগৃহে মুক্তির পর কেমন ফল করে, সেটাই এখন দেখার।

তবে ট্রেলার মুক্তির অনুষ্ঠানে ছবির সাফল্য নিয়ে আশাবাদ ব্যক্ত করেন জুনিয়র এনটিআর।

কিছুদিন আগে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে তিনি ছবির সহ-অভিনেত্রী জাহ্নবী কাপুরেরও প্রশংসা করেন। এ সিনেমা দিয়েও দক্ষিণি সিনেমায় যাত্রা শুরু হলো জাহ্নবীর।
‘দেবারা: পার্ট ১’ আগামী ২৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

  • Related Posts

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    যুক্তরাষ্ট্রের এক বিশেষ বাহিনীর সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। যিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সামরিক অভিযানের ফলাফলের ওপর বাজি ধরে প্রায় ৪ লাখ ডলার আয় করেছেন বলে অভিযোগ…

    Continue reading
    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে তিনি কোনোভাবেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না। ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কেন আমি এটি ব্যবহার করবো?—এ প্রশ্নকেই তিনি…

    Continue reading

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ