প্রথম দিনের আয় ৭৭ কোটি, কী আছে দেভারায়

মুক্তি পেয়েছে দক্ষিণ ভারতীয় নতুন সিনেমা ‘দেভারা’। প্রথম দিনে কেবল ভারত থেকে এই ছবি আয় করেছে ৭৭ কোটি রুপি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর ও বলিউডের জাহ্নবী কাপুর। কিন্তু কী আছে এই ছবিতে?

গতকাল ২৭ সেপ্টেম্বর শুক্রবার মুক্তি পাওয়া‘েদভারা’র আয়ের বেশির ভাগ এসেছে মূলত তেলেগু ইন্ডাস্ট্রি থেকে। স্যাকনিক ডটকম জানিয়েছে ভারত থেকে ছবিটি আয় করেছে ৭৭ কোটি রুিপ। তেলুগু থেকে ৬৮ দশমিক ৬ কোটি, হিন্দি থেকে ৭ কোটি, কন্নড় থেকে ৩০ লাখ, তামিল থেকে ৮০ লাখ এবং মালায়ালম থেকে ৩০ লাখ রুপি। মূলত তেলুগু ইন্ডাস্ট্রি থেকেই ৭৯ দশমিক ৫৬ শতাংশ আয় করেছে ছবিটি। বিশ্বব্যাপী আয় ১৪০ কোটি টাকা।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস ছবিটির পর্যালোচনায় বলেলে ছবিতে জুনিয়র এনটিআরের অভিনয় প্রশংসনীয়। চিত্রনাট্যে যে ফোকরটুকু রেখেছিলেন পরিচালক, দ্বৈত চরিত্রে অভিনয় দিয়ে তা ভরাট করে দিয়েছেন জুনিয়র এনটিআর। ‘আয়ুধা পূজা’ গানে এবং একটি বিয়ের দৃশ্যে তার অভিনয় প্রশংসনীয়। ছেলের চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে এনটিআরের কিছুটা খামতি ছিল। ভৈরা চরিত্রে বলিউড অভিনেতা সাইফ আলি খান বেশ অভিনয় করেছেন। তবে দেভারার শত্রু হিসেবে চরিত্রটির গাম্ভীর্যের প্রয়োজন ছিল। এই ছবি দিয়ে তেলুগু দুনিয়ায় পা রেখেছেন জাহ্নবীর কাপুর।

ছবির ট্রেলারে দেখা যায়, সমুদ্রের পাড়ে বসে আছে ব্যক্তি। উত্তাল সমুদ্রের ঢেউ তার সামনে আছড়ে পড়ছে। ঢেউয়ের রং লাল। এরপর একটি কণ্ঠকে বলতে শোনা যায়, এই সমুদ্রের জল তার জন্যই রক্তাক্ত হয়েছে। দেখা যায়, পাচার ঠেকাতে মাঝ সমুদ্রে অস্ত্র হাতে পাচারকারীদের খুন করছে কেউ! সাইফ আলি খান ও জাহ্নবী কাপুরের ঝলকও দেখানো হয় ট্রেলারে। ছবিতে সাইফ আলি খানকে জুনিয়র এনটিআরের বন্ধু হিসেবে দেখা যাবে। জাহ্নবী কাপুর জুনিয়র এনটিআরের প্রেমিকা। ট্রেলার জুড়ে ধুন্ধুমার অ্যাকশন, সঙ্গে ছিল নাচের দৃশ্য।

‘দেভারা-পার্ট ১’ ছবিতে আরও অভিনয় করেছেন প্রকাশ রাজ, শ্রীকান্ত মেকা, টম শাইন চাকো, নারায়ণ প্রমুখ। ছবিটি তেলেগু, তামিল, মালয়ালম, কন্নড় এবং হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে। পরিচালনা করেছেন কোরাতালা শিব।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প