৩০ সেপ্টেম্বর প্রকাশ হতে যাচ্ছে আহমেদ ইমতিয়াজ বুলবুলের আরেকটি নতুন গান ‘তুমি নদী প্রেমের নদী’

কিংবদন্তি গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল ২০১৯ সালের ২২ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান।  মৃত্যুর পরেও তার বেশ কয়েকটি অপ্রকাশিত গান প্রকাশ হয়েছিল।৩০ সেপ্টেম্বর প্রকাশ হতে যাচ্ছে বুলবুলের আরেকটি নতুন গান ‘তুমি নদী প্রেমের নদী’।

গানটি দিয়েই যাত্রা শুরু করতে যাচ্ছে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার গানের ইউটিউব চ্যানেল ‘জাজ মিউজিক’।

চ্যানেলটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন জাজের কর্ণধার আব্দুল আজিজ। তিনি বলেন, আহমেদ ইমতিয়াজ বুলবুল আমাদের গানের জগতের এক উজ্জ্বল নক্ষত্র। গানের মাধ্যমে তিনি হাজার বছর বেঁচে থাকবেন। আমরা তাকে সম্মান জানিয়েই গানের চ্যানেলটি চালু করছি।

তিনি আরও বলেন, এ গানটি বুলবুল ভাই নতুন একজন শিল্পীকে দিয়ে গাইয়েছিলেন। আমি জানি না সেই গায়িকা কে। যদি জানতে পারি অবশ্যই তার নাম গানে সংযুক্ত করব।

চ্যানেলটি নিয়মিত গান প্রকাশ করবে বলেও জানান আজিজ। তিনি বলেন, আমরা চেষ্টা করব প্রতি সপ্তাহে অন্তত একটা নতুন গান করার। চলচ্চিত্রে জাজ সব সময় নতুন মুখ উপহার দিয়েছে। বাপ্পী চৌধুরী, মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, সিয়াম আহমেদসহ অনেকেই এখন প্রতিষ্ঠিত। গানের ক্ষেত্রেও আমরা নতুনদের প্রাধান্য দিতে চাই। যারা নতুন, ভালো গান করেন তারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা নিজেদের খরচেই গান তৈরি করব। আশা করছি, চলচ্চিত্রের মতো গানেও আমরা বেশ কয়েকজন নতুন শিল্পীকে প্রতিষ্ঠিত করতে পারব।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী