কানপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত

প্রথম দিনের শেষটা হয়েছিল বৃষ্টিতে। দ্বিতীয় দিনের শুরুতেও তাই।খেলোয়াড়রা মাঠে এসেও ফিরে যান টিম হোটেলে। অপেক্ষা তৈরি হয় বৃষ্টি থামার।  

দুয়েকবার থামলেও সেটি খেলার মতো উপযোগী পরিবেশ তৈরি করতে পারেনি। দফায় দফায় বৃষ্টিতে কানপুরে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা ভেসে গেছে বৃষ্টিতে। হয়নি একটি বলও।

সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে থাকে কানপুরে। একবার বৃষ্টি থামলে মাঠ থেকে তিনটি সুপার সপার্স দিয়ে পানি সরানোর কাজ শুরু হয়। ঘোষণা করা হয় লাঞ্চ বিরতিরও।  

কিন্তু যখনই একটু খেলা শুরুর আশা জেগেছে, তখনই আবার হাজির হয়েছে বৃষ্টি। রোববার দুপুর ২টা ৩৪ মিনিটের দিকে বৃষ্টির কারণে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।

টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে স্রেফ ৩৫ ওভার। বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে করেছে ১০৭ রান। ১৩ বলে ৬ রান করে মুশফিকুর রহিম ও ৮১ বলে ৪০ রানে অপরাজিত আছেন মুমিনুল। এদিকে আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, তৃতীয় দিনও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত