‘পুষ্পা ২’ ছবির আয় ৮ দিনে ১০৫০ কোটির বেশি

বক্স অফিস তছনছ করে দিচ্ছেন আল্লু অর্জুন। প্রত্যাশার চেয়েও বেশি সাফল্যের পথে তার নতুন সিনেমা ‌‘পুষ্পা ২’। বুধবার পর্যন্ত মুক্তির প্রথম সপ্তাহে ছবিটি বিশ্বজুড়ে ১ হাজার কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে। নতুন সপ্তাহের প্রথম দিন বৃহস্পতিবারে সেই আয় ১০৫০ কোটি রুপি ছাড়িয়ে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪৭৭ কোটি টাকা। কোথায় গিয়ে থামবে পুষ্পার রাজত্ব, সে নিয়েই চলছে আলোচনা।

সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২: দ্য রুল’ অ্যাকশন, টুইস্ট, রোমান্স ও নানা চমকে দর্শক টানছে প্রেক্ষাগৃহে। যার ফলে বছরের সেরা ছবি তো বটেই, এটি হাঁটছে সর্বকালের সেরা ব্যবসা সফল সিনেমা হওয়ার পথে।

‘পুষ্পা’র প্রথম পর্বে আল্লুর সঙ্গে রাশমিকা মান্দানার রসায়নে মুগ্ধ হয়েছিলেন দর্শক। নতুন কিস্তিতেও সেই রসায়ন আরও জমজমাট করেছেন তারা। সঙ্গে বাড়তি চমক হয়ে এসেছেন প্রধান খলনায়ক চরিত্রের ফাহাদ ফাসিল। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন জগাপতি বাবু, রাও রমেশ, সুনীল, অনসুয়া ভারদ্বাজ এবং ধনঞ্জয়। এইসব তারকাদের উপস্থিতিতে ‘পুষ্পা ২’ হয়ে উঠেছে দারুণ এক সিনেমা। যার প্রভাব দেখা যাচ্ছে বক্স অফিসে।

ছবিটি ৫ ডিসেম্বর তেলুগু, হিন্দি, তামিল, মালায়ালাম এবং কান্নাড়া ভাষায় মুক্তি পেয়েছে ভারতে। সব ভাষাতেই দর্শকের উন্মাদনায় রয়েছে ছবিটি। পাশাপাশি বিশ্বজুড়েও এটি দর্শকদের হৃদয় জয় করেছে। স্বাভাবিকভাবেই বক্স অফিসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে ‘পুষ্পা ২’। ফিল্মিবিটের তথ্যমতে, ছবিটি ভারতের সবচেয়ে দ্রুততম সিনেমা হিসেবে ১ হাজার কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করেছে।

স্যাকনিলক এর প্রতিবেদনের অনুযায়ী, ‘পুষ্পা ২’ গেল বুধবার পর্যন্ত সপ্তম দিনে বিদেশে ১৪ কোটি রুপি আয় করেছে। এতে করে সিনেমাটির মোট বিদেশি আয় ১৯০ কোটি রুপি। আর দেশের আয় মিলিয়ে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ১,০১২.৭০ কোটি রুপিতে।

নতুন সপ্তাহের প্রথম দিন হিসেবে গতকাল বৃহস্পতিবারও খুব ভালো ব্যবসা করেছে সিনেমাটি। এদিনের আয় যোগ করে ‘পুষ্পা ২’ বিশ্বব্যাপী বক্স অফিসে বড় রেকর্ড গড়েছে। ছুঁয়েছে ১,০৫০ কোটি রুপি আয়ের মাইলফলক। ভারতীয় সিনেমার বাণিজ্যিক বিশ্লেষকরা মনে করছেন, দ্বিতীয় সপ্তাহেও ভালো দর্শক পাবে আল্লু-রাশমিকার সিনেমাটি। আয় ১৭ শ কোটি রুপি ছাড়াবে।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ