পাকিস্তানের বিপক্ষে খেলা নিয়ে নতুন সিদ্ধান্ত নিলো ভারত

দীর্ঘদিন ধরেই ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রিকেটসহ সব খেলায় দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। সেই সিরিজ অদূর ভবিষ্যতে হবে কি না তা নিয়ে বুধবার সিদ্ধান্ত নিলো ভারতের কেন্দ্রীয় সরকার। তারা জানিয়েছে, দুই দেশের মধ্যে কোনো ধরনের দ্বিপাক্ষিক সিরিজ আগামী দিনে হবে না। তবে ভারতে কোনো বহুপাক্ষিক প্রতিযোগিতায় পাকিস্তানের ক্রীড়াবিদরা খেলতে এলে বাধা দেওয়া হবে না।

ভারতের কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ দিন জানানো হয়েছে, বিদেশের ক্রীড়াবিদ, আধিকারিক, টেকনিক্যাল কর্মী এবং কর্তাদের ক্ষেত্রে ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করা হবে। ভারতকে ‘পছন্দের ক্রীড়াক্ষেত্র’ হিসেবে তুলে ধরতেই এই পদক্ষেপ।

সব রাজ্য ক্রীড়া সংস্থা, ভারতের অলিম্পিকস সংস্থা এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াকে পাঠানো বিজ্ঞপ্তিতে ক্রীড়া মন্ত্রণালয় বলেছে, দ্বিপাক্ষিক সিরিজের ক্ষেত্রে ভারতীয় দল পাকিস্তানে অনুষ্ঠেয় কোনো প্রতিযোগিতায় অংশ নেবে না। পাকিস্তানকেও ভারতে এসে খেলার অনুমতি দেবে না। ভারত বা বিদেশে অনুষ্ঠেয় আন্তর্জাতিক এবং বহুপাক্ষিক প্রতিযোগিতায় আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা এবং আমাদের ক্রীড়াবিদদের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে। তেমনই পাকিস্তানের দল বা ক্রীড়াবিদ রয়েছেন এমন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে ভারতীয় দল এবং ক্রীড়াবিদরা।

পাহেলগাম হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে গত বছর এশিয়া কাপে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলার পর এই নীতি আগস্ট মাসে আনা হয়েছিল। সেই সময় ভারত জানিয়েছিল, বহুপাক্ষিক সিরিজ খেলার ক্ষেত্রে তারা বাধা হয়ে দাঁড়াবে না।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী