বেঙ্গালুরু নয়, আইপিএল ফাইনাল হবে আহমেদাবাদে

ভারতের জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬ আসরের প্লে-অফ সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

এবারের প্লে-অফ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে তিনটি ভিন্ন ভেন্যুতে—হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, নিউ চণ্ডীগড়ের নিউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এবং আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম।

বিসিসিআই জানায়, মূলত ফাইনাল ম্যাচটি বেঙ্গালুরুতে আয়োজনের পরিকল্পনা ছিল। তবে স্থানীয় কর্তৃপক্ষের কিছু শর্ত বিসিসিআইয়ের নির্ধারিত নীতিমালার বাইরে হওয়ায় ভেন্যু পরিবর্তন করে আহমেদাবাদে সরিয়ে নেওয়া হয়েছে।

সূচি অনুযায়ী, পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের মধ্যে কোয়ালিফায়ার ১ ম্যাচটি ২৬ মে ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই ম্যাচের বিজয়ী দল সরাসরি ফাইনালে উঠবে।

অন্যদিকে, ৩য় ও ৪র্থ স্থানে থাকা দলগুলোর মধ্যে এলিমিনেটর ম্যাচটি ২৭ মে নিউ চণ্ডীগড়ের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে ২৯ মে অনুষ্ঠিত হবে কোয়ালিফায়ার ২, যেখানে কোয়ালিফায়ার ১ এর পরাজিত দল এবং এলিমিনেটরের বিজয়ী দল মুখোমুখি হবে।

ফাইনাল ম্যাচ ৩১ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

  • Related Posts

    মিরপুরে বিশেষ অভিযানে তিন চাঁদাবাজসহ গ্রেফতার ৫৪

    মিরপুর মডেল থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে তিনজন চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জন গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার…

    Continue reading
    ইরান যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে কী কী থাকছে?

    ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ ও ভবিষ্যৎ পারমাণবিক আলোচনার পথ খুলতে এক পৃষ্ঠার সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র- এমনটাই মনে করছে হোয়াইট হাউজ। বিষয়টি জানিয়েছেন দুই মার্কিন…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    মিরপুরে বিশেষ অভিযানে তিন চাঁদাবাজসহ গ্রেফতার ৫৪

    মিরপুরে বিশেষ অভিযানে তিন চাঁদাবাজসহ গ্রেফতার ৫৪

    ইরান যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে কী কী থাকছে?

    ইরান যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে কী কী থাকছে?

    ঐতিহাসিক জয় নিয়ে কী বললেন থালাপতি বিজয়?

    ঐতিহাসিক জয় নিয়ে কী বললেন থালাপতি বিজয়?

    সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি নিহত

    সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি নিহত

    ঢাকা-সিলেট মহাসড়কে ৭ কিলোমিটার দীর্ঘ যানজট

    ঢাকা-সিলেট মহাসড়কে ৭ কিলোমিটার দীর্ঘ যানজট

    পাকিস্তানের বিপক্ষে খেলা নিয়ে নতুন সিদ্ধান্ত নিলো ভারত

    পাকিস্তানের বিপক্ষে খেলা নিয়ে নতুন সিদ্ধান্ত নিলো ভারত

    বেঙ্গালুরু নয়, আইপিএল ফাইনাল হবে আহমেদাবাদে

    বেঙ্গালুরু নয়, আইপিএল ফাইনাল হবে আহমেদাবাদে

    দেবকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান, ভাইরাল ভিডিওতে উত্তাল নেটদুনিয়া

    দেবকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান, ভাইরাল ভিডিওতে উত্তাল নেটদুনিয়া

    ডেমোক্র্যাট প্রাইমারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী শামসুল হক এর নির্বাচনী তহবিল সংগ্রহে যুক্তরাষ্ট্র জালালাবাদ অ্যাসোসিয়েশন

    ডেমোক্র্যাট প্রাইমারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী শামসুল হক এর নির্বাচনী তহবিল সংগ্রহে যুক্তরাষ্ট্র জালালাবাদ অ্যাসোসিয়েশন

    ফার্মগেটে হঠাৎ চলন্ত মাইক্রোবাসে আগুন

    ফার্মগেটে হঠাৎ চলন্ত মাইক্রোবাসে আগুন