ঢাকা-সিলেট মহাসড়কে ৭ কিলোমিটার দীর্ঘ যানজট

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ৭ কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কের বরপা থেকে কাচপুর ব্রিজ পর্যন্ত বিস্তৃত হয়েছে এ যানজট। এতে মহাসড়কে চলাচলকারী যাত্রী, পরিবহন চালক ও শ্রমিকরা ভোগান্তিতে পড়েছেন।

বুধবার (৬ মে) বেলা ১১টা থেকে মহাসড়কের উপজেলার যাত্রামুড়া এলাকা থেকে যানজট সৃষ্টি হয়। থেমে থেমে এ পরিস্থিতি দুপুর পর্যন্ত চলতে থাকে। বিকেল ৩টার দিকে পরিস্থিতির ব্যাপকতা বেড়ে কাচপুর থেকে বরপা এলাকা পর্যন্ত সাত কিলোমিটার রাস্তায় যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায়।

জানা যায়, মহাসড়ক উন্নীতকরণ কাজ ও বৃষ্টির কারণে মহাসড়কের দু’পাশে কাদা এবং গর্তে রাস্তা কিছুটা সংকুচিত হয়ে যানবাহন ধীর গতিতে চলছে। অন্যদিকে যত্রতত্র যাত্রী ওঠানামা, নিয়ম ভঙ্গ করে গাড়ির একাধিক লাইন করাসহ বিভিন্ন কারণেই যানজট সৃষ্টি হয়েছে। দুপুরের পর থেকে যানবাহনের লাইন বিস্তৃত হয়ে পড়ে।

ঢাকা-সিলেট মহাসড়কে ৭ কিলোমিটার দীর্ঘ যানজট

নরসিংদীগামী মেঘালয় পরিবহনের যাত্রী নাদিয়া আক্তার মনি ও নাবিল হোসেন বলেন, ‌দুপুর সাড়ে ১২টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল থেকে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বাসে উঠে ২ ঘণ্টা সময় লেগেছে বরপা আসতে।

লেগুনা যাত্রী আবুল হোসেন বলেন, কাচপুর থেকে বরপা দশ মিনিটের পথ। যানজটের কারণে সময় লাগছে দেড় থেকে দুই ঘণ্টা।

হাইওয়ে পুলিশের শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের টিআই জুলহাস উদ্দিন বলেন, মহাসড়কের উন্নয়ন কাজ ও বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় সড়ক সরু হয়ে যানবাহন ধীরগতিতে চালাতে হচ্ছে। অন্যদিকে যত্রতত্র যাত্রী ওঠানামা, গাড়ির একাধিক লাইন করাসহ বিভিন্ন কারণেই যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী