নারায়ণগঞ্জের রূপগঞ্জেপ্রাইভেটকার উঠে গেলো ফুটপাতে, নিহত ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার ফুটপাতে উঠে গিয়ে দুই পথচারী নিহত হয়েছেন।

বুধবার (১ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার রূপসী-কাঞ্চন সড়কের হাটাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হাটাবো আটলাসপুর এলাকার হালান দাসের ছেলে রামদাস (৭০) এবং একই এলাকার মৃত গোলাম রহমানের ছেলে ইবাদুল্লাহ (৬৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে রূপসী-কাঞ্চন সড়কের পাশে ফুটপাত থেকে জেলেদের কাছ থেকে মাছ কিনছিলেন রামদাস ও ইবাদুল্লাহ। এসময় দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। প্রাইভেটকারের চাপায় রামদাস ও ইবাদুল্লাহ ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনায় আবু তাহের, রাধামন ও সর্বসর নামের আরও তিনজন পথচারী আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

ভুলতা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

  • Related Posts

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’– এই প্রতিপাদ্য সামনে রেখে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষ্যে স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৫ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে…

    Continue reading
    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষের শোক প্রকাশ দেখে বিস্মিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তিনি বলেছেন,  ‘ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে। কিন্তু এত মানুষকে কাঁদতে…

    Continue reading

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

    তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

    জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

    জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

    শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি: এমবাপ্পে

    শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি: এমবাপ্পে

    আজ আমির খানের বিয়ে

    আজ আমির খানের বিয়ে

    বক্স অফিসে বড় ধাক্কা পেল আলিয়ার ‘আলফা’

    বক্স অফিসে বড় ধাক্কা পেল আলিয়ার ‘আলফা’

    ফ্রান্সে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের আবাসন ভাতা বাতিল

    ফ্রান্সে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের আবাসন ভাতা বাতিল

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত