নতুন কর্মসূচি দিয়ে ১১ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন চিকিৎসকরা

টানা ১১ ঘণ্টা অবরোধের পর নতুন কর্মসূচি ঘোষণা করে রাজধানীর শাহবাগ ছেড়েছেন পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। রোববার (২৯ ডিসেম্বর) দিনগত রাত ১০টার দিকে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়েন তারা।

চিকিৎসকরা বলেন, সোমবার সকাল ১০টায় বিএসএমএমইউয়ের বটতলায় জমায়েত হবেন চিকিৎসকরা। সেখান থেকে বেলা ১১টায় তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে রওনা হবেন। প্রধান উপদেষ্টার কাছে আগামী জানুয়ারি থেকে ৩৫ হাজার টাকা এবং জুলাই থেকে ৫০ হাজার টাকা বাড়ানোর দাবি করবেন তারা। পাশাপাশি কর্মবিরতি অব্যাহত থাকবে।

জানুয়ারি থেকে ৩০ হাজার এবং জুলাই থেকে ৩৫ হাজার টাকা মাসিক ভাতা দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা জানুয়ারি থেকেই ৩৫ হাজার টাকার দাবিতে শাহবাগে সড়কে অবস্থান নেন।

সরকার দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করলে তবেই তারা আন্দোলন থেকে পিছু হটবেন কি না সেই সিদ্ধান্ত জানাবেন বলে রোববার সন্ধ্যায় জানান আন্দোলনকারীরা।

এদিন সন্ধ্যায় শাহবাগ মোড়ে মোমবাতি জ্বালিয়ে সড়কে বসে থাকতে দেখা যায় আন্দোলনকারী চিকিৎসকদের। তারা ওই সড়কের বিভিন্ন অংশে জটলা করে যান চলাচল বন্ধ করে দেন।

পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা ২৫ হাজার টাকা বাড়িয়ে ৩০ হাজার টাকা করার প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে রোববার সকাল থেকে বিক্ষোভ করেন চিকিৎসকরা।
বেলা সাড়ে ১১টার দিকে তারা শাহবাগের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

দুপুরের পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুরের হেয়ার রোডের বাসায় আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক হয়।

ওই বৈঠক শেষে আন্দোলনকারীদের সঙ্গে কথা হলে তারা জানান, জানুয়ারি থেকে ৩০ হাজার, জুলাই থেকে ৩৫ টাকা ভাতা দেবেন। আমাদের দাবি ছিল ৫০ হাজার টাকা, সে দাবি থেকে আমরা সরে এসেছি। এখন আমাদের দাবি হলো যদি আপনারা ৩৫ হাজার টাকা দেন তাহলে তা জানুয়ারি থেকেই দিতে হবে। দাবি পূরণ হলেই আমরা শাহবাগ ছেড়ে যাবো।

দেশে প্রায় ১০ হাজার পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসক রয়েছেন। বিভিন্ন সরকারি হাসপাতাল ও ইনস্টিটিউটে উচ্চতর শিক্ষার পাশাপাশি তারা হাসপাতালে রোগীদের সেবা দেন। ২০২২ সাল থেকে ভাতা বাড়ানোর দাবিতে এই চিকিৎসকরা আন্দোলন চালিয়ে আসছেন। বিগত আওয়ামী লীগ সরকার গত জুলাই মাসে তাদের মাসিক ভাতা ৫ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকা করে। তবে সেটি ‘যৌক্তিক নয়’ বলে শুরু থেকেই দাবি করে আসছিলেন আন্দোলনকারী চিকিৎসকরা।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ