দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩

রাজশাহীতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৫০ জন।

রোববার (৬ এপ্রিল) রাত ১২টার দিকে নগরীর খড়খড়ি বাজার এলাকার বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাজশাহী-নাটোর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নাসিম আলী (৩২), জুয়েল রানা (২৮) ও মিজানুর রহমান (২৬)।

আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, ভ্রমণ ও কবর জিয়ারতের উদ্দেশ্যে দুটি বাসে করে রওনা দেন চাঁপাইনবাবগঞ্জ জেলার রানিহাটি ইউনিয়নের জামায়াতের নেতাকর্মীরা। তাদের গন্তব্য ছিল বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, পদ্মা সেতু এবং দেলাওয়ার হোসাইন সাঈদীসহ কয়েকজন প্রয়াত জামায়াত নেতার কবর জিয়ারত করা।

পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের দুটি বাসের সংঘর্ষ হয়। এতে একটি বাস রাস্তার পাশের খাদে পড়ে যায়। আর অপর বাস ও ট্রাক দুমড়ে মুচড়ে সড়কের ওপর দাঁড়িয়ে থাকে।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, রাতে ট্রাক-বাসের সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

  • Related Posts

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা…

    Continue reading
    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত বছরের একই সময়ের তুলনায় দেশে খুন, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন, মব সহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন…

    Continue reading

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’