দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত: অন্তত ১৭৬ জন নিহত

দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ১৭৬ জন নিহত হয়েছেন। রোববার ( ২৯ ডিসেম্বর) সকালে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয় যাত্রীবাহী বিমানটি। ধ্বংসস্তুপ থেকে এখন পর্যন্ত দুইজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বোয়িং ৭৩৭-৮০০ ফ্লাইটটি পরিচালনা করছিল দক্ষিণ কোরিয়ার এয়ারলাইন জেজু। বিমানটিতে ছয়জন ক্রুসহ মোট যাত্রী  ছিলেন ১৮১ জন।

থাইল্যান্ডের ব্যাংকক থেকে মুয়ান বিমানবন্দরে পৌঁছেছিল বিমানটি।

দুর্ঘটনার প্রকাশিত ভিডিও থেকে দেখা যায়, দুই-ইঞ্জিন বিশিষ্ট বিমানটি মুয়ান বিমানবন্দরে অবতরণের পর রানওয়ে দিয়ে প্রচণ্ড বেগে সামনের দিকে যাচ্ছিল। এক পর্যায়ে রানওয়ের দেয়ালের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে বিস্ফোরিত হয় বিমানটি। সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়।

এরই মধ্যে ন্যাশনাল ফায়ার এজেন্সি নিশ্চিত করেছে যে বিমান দুর্ঘটনায় ১৭৬ জন নিহত হয়েছেন। এর আগে, একজন যাত্রী এবং একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট ছাড়া বিমানের সব যাত্রী নিহত হয়েছেন বলে আশংকা করা হয়েছিল।

এদিকে কর্মকর্তারা ধ্বংসাবশেষে অনুসন্ধান চালিয়ে যাওয়ায় নিহতদের পরিবারের সদস্যরা বিমানবন্দরে জড়ো হয়েছেন।

উদ্ধার অভিযানে ১৫’শরও বেশি জরুরী কর্মী মোতায়েন করা হয়েছে এবং একটি বিশেষ দুর্যোগ অঞ্চল ঘোষণা করা হয়েছে।

এখন পর্যন্ত বিমান বিধ্বস্তের কোন কারণ নিশ্চিত করা হয়নি। তবে ফায়ার সার্ভিস বলছে যে তাদের ধারণা পাখির সাথে সংঘর্ষ এবং খারাপ আবহাওয়া এই দুর্ঘটনার জন্য দায়ী। 

  • Related Posts

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা…

    Continue reading
    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত বছরের একই সময়ের তুলনায় দেশে খুন, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন, মব সহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন…

    Continue reading

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’