দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন গ্রেফতার

ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেফতার করা হয়েছে। কয়েকদিন আগে হায়দারাবাদে ‘পুষ্পা-২’ সিনেমার প্রিমিয়ারে এক নারী অনুরাগীর মৃত্যু হওয়ায় তার নামে থানায় অভিযোগ দায়ের হয়েছিল। এ মামলায় এবার আল্লুকে গ্রেফতার করেছে পুলিশ। আজ (১৩ ডিসেম্বর) এ খবর প্রকাশ্যে আসতেই ভারতের শোবিজে তোলপাড় শুরু হয়েছে।

চলতি মাসের ৪ তারিখ হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা-২’র প্রিমিয়ারে আল্লু অর্জুনকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারী ভক্তের। সেই মর্মান্তিক খবর আল্লুর কানে পৌঁছতেই ভক্তের পরিবারকে ২৫ লাখ রুপি অর্থ সাহায্য করেছেন অভিনেতা। শুধু তাই নয়, মৃত নারীর ৯ বছরের সন্তান, যে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিল, তারও চিকিৎসার দায়ভার নিয়েছেন দক্ষিণী সুপারস্টার। তবে আজ এই ঘটনার কারণে গ্রেপ্তার হলেন আল্লু অর্জুন। দক্ষিণী সুপারস্টার গ্রেপ্তার হওয়ার পর হায়দরাবাদের পুলিশ কমিশনার জানিয়েছেন, ‘তদন্ত চলছে। সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নেওয়া হবে।’

হায়দরাবাদে ‘পুষ্পা-২’র প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারের বাইরে অনুরাগীদের ভিড় উপচে পড়েছিল। এমনকী, ভিড় সামলাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে স্থানীয় পুলিশকেও। পরিস্থিতি সবচেয়ে বিশৃঙ্খল হয়ে ওঠে যখন থিয়েটারে প্রবেশ করেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। তাকে সামনে থেকে দেখতে গিয়েই অনুরাগীদের মধ্যে প্রবল উত্তেজনা শুরু হয়। এই পরিস্থিতিতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৯ বছর বয়সী এক নারী। তার ৯ বছরের ছেলেও গুরুতর আহত হয়েছে। অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। সেই ঘটনাতেই শুক্রবার গ্রেপ্তার আল্লু অর্জুন।

  • Related Posts

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা…

    Continue reading
    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত বছরের একই সময়ের তুলনায় দেশে খুন, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন, মব সহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন…

    Continue reading

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’