তুরস্কে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১২

তুরস্কে একটি বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও চারজন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর আল জাজিরার।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবারের ওই শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তিনি ওই দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশটির বালিকেসির প্রদেশের কাভাকলি গ্রামের একটি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই কারখানার সামনে বেশ কিছু অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

বালিকেসির গভর্নর ইসমাইল উস্তাওগলু জানিয়েছেন, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী ওই কারখানার ১২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আহত অবস্থায় চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, নিহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনায় আহতদের অবস্থা গুরুতর নয়।

সেখানে কী ঘটেছে তা এখনও জানা যায়নি। তবে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটে বিস্ফোরক কারখানার একটি সেকশনে আগুন লাগে। বিস্ফোরণে কারখানার একটি অংশ ধসে পড়েছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকলের সদস্যদের ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

  • Related Posts

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা…

    Continue reading
    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত বছরের একই সময়ের তুলনায় দেশে খুন, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন, মব সহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন…

    Continue reading

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’