ডোমিনিকান রিপাবলিকে নাইট ক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে প্রায় ২০০

ক্যারিবিয়ান দেশ ডোমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তো দোমিঙ্গোতে নাইট ক্লাবের ছাদ ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০০ জনের কাছাকাছি। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (৮ এপ্রিল) সান্তো দোমিঙ্গোর ‘জেট সেট’ নামের নাইট ক্লাবটির ছাদ ধসে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৮৪ জন নিহতের পাশাপাশি অনেকে নিখোঁজ রয়েছেন।

ঘটনার সময় কয়েক শ মানুষ নাইট ক্লাবের ভেতরে ছিলেন। তবে ঠিক কতজন ছিলেন, তার প্রকৃত হিসার জানা যায়নি। নিখোঁজদের সন্ধানে ধ্বংসস্তূপের আশেপাশে ভিড় করছেন স্বজনরা। নিখোঁজদের ছবি নিয়ে অপেক্ষা করছেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নাইট ক্লাবটির মঞ্চে গান গাইছিলেন ডমিনিকান রিপাবলিকের জনপ্রিয় সংগীত শিল্পী রুবি পেরেজ। তখন হঠাৎ করেই চারদিক অন্ধকার হয়ে যায় এবং ছাদ ধসে পড়ার বিকট শব্দ শোনা যায়।

এই অনুষ্ঠানে রাজনীতিবিদ, ক্রীড়াবিদসহ অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। সংগীত শিল্পী পেরেজও এই দুর্ঘটনায় নিহত হয়েছেন। সংস্কৃতি মন্ত্রণালয় বৃহস্পতিবার তার স্মরণে একটি অনুষ্ঠান আয়োজন করছে।

ডোমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্ট লুইস আবিনাদের জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের মধ্যে দেশটির মন্টে ক্রিস্টি মিউনিসিপ্যালটির গভর্নর নেলসি ক্রজও রয়েছেন। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।

এদিকে দেশটির ইমার্জেন্সি অপারেশন সেন্টারের পরিচালক হুয়ান ম্যানুয়েল মেন্ডিজ জানান, যতক্ষণ পর্যন্ত একজন মানুষকেও জীবিত উদ্ধারের সম্ভাবনা থাকবে, ততক্ষণ পর্যন্ত উদ্ধারকাজ চালানো হবে।

  • Related Posts

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা…

    Continue reading
    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত বছরের একই সময়ের তুলনায় দেশে খুন, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন, মব সহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন…

    Continue reading

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’