টানা তৃতীয়বার এআইপিএসের বর্ষসেরা আর্জেন্টিনা

টানা তৃতীয়বার ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (এআইপিএস) বর্ষসেরা ফুটবল দল নির্বাচিত হয়েছে আর্জেন্টিনা। ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ ও ইন্টারন্যাশনাল কাপ জেতা রিয়াল মাদ্রিদকে হারিয়ে ২০২৪ সালের সেরা হয়েছে আলবিসেলেস্তারা।

ক্রীড়াঙ্গনের সাংবাদিকদের নিয়ে গঠিত আন্তর্জাতিক প্রতিষ্ঠান এআইপিএস। বিশ্বের ১১১টি দেশেরর ৫১৮ জন সাংবাদিক নিয়ে একটি ভোটিং প্যানেল আছে সংস্থাটির। প্যানেলে থাকা সাংবাদিকদের ভোটে জয়ী হয়েই সম্মনজনক স্বীকৃতি অর্জন করেছে আর্জেন্টিনা।

৫৭৯ পয়েন্ট নিয়ে সেরাদের তালিকায় শীর্ষস্থান দখল করেছে আর্জেন্টিনা। ফুটবল দল হিসেবে স্পেন ৫৫২ ও লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ ৫৩২ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান নিয়েছে।

ফুটবলের মাঠে গতকাল মঙ্গলবার বিশ্ববাসীর কাছ থেকে বিদায় নেওয়া ২০২৪ সাল দারুণ কেটেছে আর্জেন্টিনার। গেল জুলাইয়ে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আলবিসেলেস্তারা। ১৬তম শিরোপা জিতে টুর্নামেন্টে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড করেছিল লিওনেল মেসিরা।

২০২৬ বিশ্বকাপ লাতিন আমেরিকা আঞ্চলিক বাছাইয়েও দুর্দান্ত ছিল আর্জেন্টিনা। টেবিলের শীর্ষে থেকে বছর শেষ করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ১২ ম্যাচে আলবিলেস্তাদের পয়েন্ট ২৫।

এআইপিএস ঘোষিত পুরুষ ক্যাটাগরিতে বর্ষসেরা অ্যাথলেটের পুরস্কার জিতেছেন সুইডেনের পোল ভল্টার আরমান্ড ডাপলেনটিস। নারী ক্যাটাগরিতে এই পুরস্কার জিতেছেন আমেরিকার জিমন্যাস্ট সিমনে বাইলস।

এআইপিএস নির্বাচিত ২০২৪ সালের সেরা ১০ দল

১.আর্জেন্টিনা পুরুষ জাতীয় ফুটবল দল (৫৭৯ পয়েন্ট)।

২. স্পেন পুরুষ জাতীয় ফুটবল দল (৫৫৩ পয়েন্ট)।

৩. রিয়াল মাদ্রিদ পুরুষ ফুটবল ক্লাব (৫৩২ পয়েন্ট)।

৪. যুক্তরাষ্ট্র পুরুষ বাস্কেটবল দল (৩৬০ পয়েন্ট)।

৫. বার্সেলোনা নারী ফুটবল ক্লাব (২৭৮ পয়েন্ট)।

৬. ইতালি নারী জাতীয় ভলিবল দল (২১৯ পয়েন্ট)।

৭. বোস্টন সেলটিক্স বাস্কেটবল দল (১৮৪ পয়েন্ট)।

৮. যুক্তরাষ্ট্র নারী জিমন্যাস্টিকস দল (১৭২ পয়েন্ট)।

৯. ম্যানচেস্টার সিটি পুরুষ ফুটবল ক্লাব (১৭০ পয়েন্ট)।

১০. ডেনমার্ক পুরুষ জাতীয় হ্যান্ডবল দল (১৬৫ পয়েন্ট)।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের