জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা, এক নতুন মুখ

চলতি এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। আজ মঙ্গলবার প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রথমবারের মতো স্কোয়াডে ডাক পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। যদিও বাংলাদেশ দলের হয়ে সাদা বলের ক্রিকেটে ডানহাতি এ পেসার ২৮ ম্যাচ খেলে ফেলেছেন। চোটের কারণে দলে নেই পেসার তাসকিন আহমেদ।

তাসকিনের ইনজুরি প্রসঙ্গে বিসিবির সিনিয়র চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, বাঁম গোড়ালির টেন্ডনের ইনজুরির কারণে এখন পুনর্বাসন প্রক্রিয়া শেষ করছেন তাসকিন। এই সিরিজে তিনি খেলতে পারবেন না।

২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৮ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

  • Related Posts

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

    উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার…

    Continue reading
    জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

    চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণসভা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভার আয়োজন করা হয়।…

    Continue reading

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

    জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

    জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

    পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০

    পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০

    খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা শুরু, তেহরানে জনসমুদ্র

    খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা শুরু, তেহরানে জনসমুদ্র

    ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭

    ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭

    শ্বাসরুদ্ধকর ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    শ্বাসরুদ্ধকর ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী

    চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী

    স্পেনে যাচাই-বাছাইয়ের আগেই কর্মক্ষেত্রে ৬ লাখ অনিয়মিত অভিবাসী

    স্পেনে যাচাই-বাছাইয়ের আগেই কর্মক্ষেত্রে ৬ লাখ অনিয়মিত অভিবাসী

    দেশের ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

    দেশের ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

    নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে: প্রধানমন্ত্রী

    নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে: প্রধানমন্ত্রী