জিম্বাবুয়ের কাছে বিশাল ব্যবধানে হার পাকিস্তানের

জিম্বাবুয়ে সফরের শুরুতেই বড় ধাক্কা খেলো পাকিস্তান। বুলাওয়েতে বৃষ্টিবিঘ্নিত সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের কাছে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৮০ রানের বড় ব্যবধানে হেরেছে মোহাম্মদ রিজওয়ানের দল।

অথচ টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠিয়ে ২০৫ রানেই অলআউট করে দিয়েছিল পাকিস্তান। ১২৫ রানে ৭ উইকেট হারিয়ে বসেছিল জিম্বাবুয়ে।

কিন্তু সিকান্দার রাজা আর নয় নম্বর ব্যাটার রিচার্ড এনগারাভার দৃঢ়তায় দুইশ পার করে স্বাগতিকরা। রাজা ৫৬ বলে ৩৯ আর এনগারাভা ৫২ বলে খেলেন ৪৮ রানের ইনিংস।

পাকিস্তানের দুই স্পিনার সালমান আলি আগা আর অভিষিক্ত ফয়সাল আকরাম নেন ৩টি করে উইকেট।

জবাবে ব্যাটিং ব্যর্থতায় ৫৮ রান তুলতে ৬ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। সায়েম আইয়ুব (১৭ বলে ১১), আবদুল্লাহ শফিক (৫ বলে ১), কামরান গুলাম (২৮ বলে ১৭), সালমান আগা (১১ বলে ৪), হাসিবুল্লাহ খান (০) ব্যর্থতার পরিচয় দেন। রিজওয়ান ৪৩ বল খেলে ১৯ রানে অপরাজিত ছিলেন।

জিম্বাবুয়ের হয়ে দুটি করে উইকেট নেন ব্লেসিং মুজারবানি, শন উইলিয়ামস আর সিকান্দার রাজা।

২১ ওভার খেলে পাকিস্তান বোর্ডে মাত্র ৬০ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বিজয়ী ঘোষণা করা হয় জিম্বাবুয়েকে।

  • Related Posts

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা…

    Continue reading
    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত বছরের একই সময়ের তুলনায় দেশে খুন, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন, মব সহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন…

    Continue reading

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’