জার্মানির ডার্মস্টাটে প্রবাসীদের ঈদ পুনর্মিলনী

‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’ গানের সাথে ঈদের আনন্দে মেতে উঠেছিলেন জার্মানির ডার্মস্টাটে প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসী বাংলাদেশিদের সংগঠন জার্মান-বাংলাদেশ কালচারাল সংগঠনের উদ্যোগে শনিবার (৫ এপ্রিল) ডার্মস্টাট শহরের একটি অডিটোরিয়ামের অনুষ্ঠিত হয় ঈদ পুনর্মিলনী।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহন করেন ফলে অনুষ্ঠানটি পরিণত হয়েছিল প্রবাসী বাংলাদেশিদের একটি মিলনমেলায়।

বর্ণাঢ্য এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন জার্মান বাংলাদেশ কালচারাল সংগঠনের সভাপতি তাহের মোহাম্মদ, সহ-সভাপতি তাসলিম ইসলাম, সহ-সভাপতি ফারুক রহমান, সহ-সভাপতি ফাইজার রহমান, সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, কোষাধ্যক্ষ শওকত মুরাদ, রেজা হক সিজার, শওকত মজুমদার, আব্দুর রহিম কাউসার, নুর আলম বেলাল, শেখ মনির উদ্দিন, ফরহাদ ঊদ্দিন ভুঁইয়া, সামিউল হক, শেখ মাহবুব, আরেফিন সবুজ, ওয়াজেদ আলী, নাইম ইসলাম, এনামুল হক, রোমেল এবং শুপনসহ সংগঠনের সদস্যরা।

জার্মানি প্রবাসী শিল্পী তনিমা তাসনিম একাধিক গান গেয়ে উপস্থিত সবাইকে মাতিয়ে রাখেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল শিশু কিশোরদের অংশগ্রহণ এবং তাদের বিভিন্ন পরিবেশনা। অনুষ্ঠানে ছিল বাংলাদেশি খাবারের ব্যাপক আয়োজন। গান, কবিতা আবৃত্তি, নাচ এবং খোশ গল্প আর আড্ডা নিয়ে দিনভর মেতে ছিলেন প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে সকলের জন্য উন্মুক্ত লটারির আয়োজন ছিল। অনুষ্ঠানের শেষ দিকে বিভিন্ন খেলাধুলা এবং লটারি বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

জার্মান বাংলাদেশ কালচারাল সংগঠন জার্মান সরকার অনুমোদিত প্রবাসী বাংলাদেশিদের একটি সংগঠন। কমিউনিটির উন্নয়নে এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা হয়। ঈদের দিন এই সংগঠনের উদ্যোগে ডার্মস্টাট শহরে ঈদের জামাতের আয়োজন করা হয়েছিল।

  • Related Posts

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা…

    Continue reading
    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত বছরের একই সময়ের তুলনায় দেশে খুন, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন, মব সহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন…

    Continue reading

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’