চিলিতে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে ২ সমর্থকের মৃত্যু, ম্যাচ পরিত্যক্ত

কোপা লিবের্তাদোরেসে ব্রাজিলের ক্লাব ফোর্তালেজা বনাম চিলির ক্লাব কোলো কোলোর ম্যাচকে সামনে রেখে অপ্রীতিকর এক ঘটনা ঘটে। চিলির রাজধানী সান্তিয়াগোর মনুমেন্তাল স্টেডিয়ামের বাইরে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুজন সমর্থক নিহত হয়েছেন।

চিলির পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাচ শুরুর আগে প্রায় ১০০ সমর্থক টিকিট ছাড়াই স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। শুরুতে বাদানুবাদ চললেও ধীরে ধীরে এটি সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গিয়ে পুলিশ চড়াও হন। আর তাতেই প্রাণ হারান দুই সমর্থক।

এই ঘটনার পর খেলা আর মাঠে গড়ায়নি। হতাহতের বিষয়টি জানার পর ম্যাচটি বাতিল করেছে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। এক বিবৃতিতে সংস্থাটি লিখেছে, ‘কোলো কোলো ও ফোর্তালেজার মধ্যে ম্যাচ শুরুর আগে মনুমেন্তাল স্টেডিয়ামের কাছে দুই সমর্থকের মৃত্যুর ঘটনায় কনমেবল গভীরভাবে শোকাহাত। আমরা নিহত ব্যক্তিদের পরিবার এবং প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনমতে, নিহত দুই সমর্থকই অল্প বয়সী। একজন ১৩ বছরের বালক, অন্যজন ১৮ বছরের তরুণী। নিহত তরুণীর বোন বারবারা পেরেজের দাবি, সংঘর্ষের সঙ্গে তার বোনের কোনো সংশ্লিষ্টতা ছিল না। তিনি আরও দাবি করেন, পুলিশের ভুলে তার বোনের মৃত্যু হয়েছে।

বারবারা পেরেজের বয়ান মত, তার বোন স্টেডিয়ামে ধসে পড়া একটি বেষ্টনীর নিচে আটকা পড়েন। এ সময় পুলিশের একটি গাড়ি তাকে পিষে চলে যায়। গুরুতর আহত হওয়ার পর ওই তরুণীকে দ্রুত হাসপাতালে নেয়া হলেও বাঁচানো যায়নি। নিহত তরুণীর কাছে টিকিট ও পরিচয়পত্রও ছিল বলে দাবি তার বোনের।

চিলির কৌঁসুলি ফ্রান্সিসকো মোরালেসও বেষ্টনীর নিচে ওই তরুণীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি, সংঘর্ষে ধসে পড়া বেষ্টনীর নিচে আটকা পড়ে দুজন মারা গেছেন। তাঁদের মৃত্যুর সঙ্গে পুলিশের গাড়ির কোনো সম্পৃক্ততা আছে কি না, সে ব্যাপারে তদন্ত চলছে।’

এ ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন চিলির উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা আলেক্স বাহামোন্দেস। বিস্তারিত জানতে তার বিবৃতি নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

  • Related Posts

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা…

    Continue reading
    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত বছরের একই সময়ের তুলনায় দেশে খুন, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন, মব সহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন…

    Continue reading

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’