চমক রেখে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা পাকিস্তানের

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে লাহোর ও করাচিতে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকাকে নিয়ে সমন্বিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজও একই স্কোয়াড নিয়ে খেলবে দেশটি।

দলে ফিরেছেন ৪ ক্রিকেটার। আবদুল্লাহ শফিক, মুহাম্মদ ইরফান খান, সাইম আইয়ুব এবং সুফিয়ান মোকিমের জায়গায় এসেছেন ফাহিম আশরাফ, ফখর জামান, খুশদিল শাহ ও সউদ শাকিল।

সাইম আইয়ুব দুর্দান্ত ফর্মে ছিলেন। গেল ডিসেম্বর-জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকে সফরে গিয়ে গোড়ালির ইনজুরিতে পড়েন এই ব্যাটার। দ্রুত মাঠে ফেরাতে উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যেও পাঠায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শেষ পর্যন্ত বোর্ডের সর্বাত্মক চেষ্টাও ব্যর্থ হলো।

শিরোপা ধরে রাখার লড়াইয়ে এবার পাকিস্তানকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। তার সহযোগী হিসেবে থাকবেন সালমান আলি আগা।

এবারের স্কোয়াডে রয়েছেন ২০১৭ সালের শিরোপাজয়ী দলের ৩ জন- বাবর আজম, ফাহিম আশরাফ ও ফখর জামান। এর মধ্যে বাবর, ফখর, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি ও সউদ শাকিল ২০২৩ সালে ভারতে হওয়া ওয়ানডে বিশ্বকাপ দলেও ছিলেন।

ওয়ানডে বিশ্বকাপের পর মাত্র ৩টি ওয়ানডে সিরিজ খেলেছে পাকিস্তান। এসব সিরিজে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ২-১, জিম্বাবুয়েকে ২-১ ও দক্ষিণ আফ্রিকাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ১৫ সদস্যের স্কোয়াড:

ব্যাটার: বাবর আজম, ফখর জামান, কামরান গুলাম, সউদ শাকিল, তৈয়ব তাহির

অলরাউন্ডার: ফাহিম আশরাফ, খুশদিল শাহ, সালমান আলি আগা (সহ-অধিনায়ক)

উইকেটরক্ষক: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), উসমান খান

স্পিনার: আবরার আহমেদ

পেসার: হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল