ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

মারণব্যাধি ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কর। তবে পুরোপুরি সুস্থ হওয়ার আগেই নতুন করে আরেক স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হতে হয়েছে তাকে। যকৃতে সিস্ট ধরা পড়ায় মানসিকভাবে বেশ ভেঙে পড়েছিলেন এই অভিনেত্রী।

দীপিকার স্বামী শোয়েব ইব্রাহিম জানিয়েছেন, সম্প্রতি চিকিৎসকেরা দীপিকার যকৃতে একটি সিস্ট শনাক্ত করেন। যদিও চিকিৎসকের তত্ত্বাবধানে কোনো অস্ত্রোপচার ছাড়াই সেটি সরিয়ে দেওয়া হয়েছে। কিছুদিন পর আবার তার রক্ত পরীক্ষা করা হবে।

শোয়েবের ভাষ্য, একের পর এক অসুস্থতার সঙ্গে লড়াই করতে গিয়ে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন দীপিকা। গত বছর ক্যান্সারের চিকিৎসার জন্য দীর্ঘদিন তাকে হাসপাতালে থাকতে হয়েছিল। নিয়মিত চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে ধীরে ধীরে সুস্থতার পথে ফিরছিলেন তিনি।

কিন্তু কয়েক মাসের মধ্যেই আবার যকৃতে সিস্ট ধরা পড়ায় নতুন করে দুশ্চিন্তা দেখা দেয়। তবুও নিজের মনকে শক্ত রাখার চেষ্টা করছেন এই অভিনেত্রী। তবে দীর্ঘদিন ধরে হাসপাতাল, ওষুধ, ইনজেকশন, কেমোথেরাপি ও বিভিন্ন চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে যেতে তিনি বেশ ক্লান্ত ও হতাশ হয়ে পড়েছেন বলেও জানা গেছে।

দীপিকা নিজেও জানিয়েছেন, নতুন করে সিস্ট ধরা পড়ার পর তার মনে ভয় কাজ করছে। এক ভিডিও বার্তায় তিনি বলেন, “সিস্ট ধরা পড়ার পর ভয়টা যেন মনে গেঁথে গেছে। এখন সত্যিই ভয় পাচ্ছি। সবসময় প্রার্থনা করি যেন ভবিষ্যতে সবকিছু ভালো থাকে। তবে সামনে কী আছে, তা তো কেউই জানে না।”

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প