ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ইফতারের জন্য ৪০ মিনিটের বিরতি দেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশ দলের দুই ব্যাটার তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্ত পরিকল্পনা করলেন ভিন্ন। তারা বিরতি দিয়ে নয়, একবারে জয় তুলেই ইফতার টেবিলে বসার পরিকল্পনা করলেন। সে হিসেবে ১১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্রেফ টি-টোয়েন্টি খেললেন এই দুই। তাতেই মাত্র ১৫.১ ওভারে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয় তুলে নিলো বাংলাদেশ।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে নাহিদ রানার তোপের মুখে পড়ে দলটি। রানা নেন ৫ উইকেট। পাকিস্তান ৩০.৪ ওভারে অলআউট হলো মাত্র ১১৪ রানে। যা বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বনিম্ন স্কোর।

জবাব দিতে নেমে সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়েছে টাইগাররা। ম্যাচ জিতে নিলো ৮ উইকেটের বিশাল ব্যবধানে। হাতে বাকি ছিলো ৩৪.৫ ওভার (২০৯ বল)। দুই দল মিলে ১০০ ওভারের ম্যাচ খেললো মাত্র ৪৫.৫ ওভার।

তবে নাজমুল হোসেন শান্ত ম্যাচটা শেষ করে আসতে পারেননি। জয় থেকে মাত্র ৬ রান দূরে থাকতে আউট হয়ে যান তিনি। যার ফলে ম্যাচ শেষ করতে মাঠে নামতে হয়েছিল লিটন দাসকে। ৬ বল খেলে ৩ রানে অপরাজিত ছিলেন তিনি।

১১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ম্যাচের শুরুতেই সাইফ হাসানের উইকেট হারায় বাংলাদেশ। উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন তানজিদ হাসান তামিম। তবে দলীয় ২৭ রানের মাথায় ব্যক্তিগত ৪ রানে (১০ বলে) শাহিন শাহ আফ্রিদির বলে আউট হয়ে যান সাইফ হাসান। তার ক্যাচটি ধরেন শামিল হুসাইন।

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

এরপর ৮২ রানের দুর্দান্ত এক জুটি গড়ে তোলেন তানজিদ তামিম এবং নাজমুল হোসেন শান্ত। তাদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল এটি বুঝি কোনো টি-টোয়েন্টি ম্যাচ। জিততে হবে বুঝি ২০ ওভারের মধ্যে। প্রকৃতপক্ষে ইফতারের আগেই ম্যাচটা শেষ করতে চাচ্ছিলেন যেন তারা।

কিন্তু ১৪তম ওভারের ৫ম বলে মোহাম্মদ ওয়াসিমের একটি বাউন্স বল ঠিকমতো খেলতে না পেরে ব্যাটের কানায় লাগিয়ে উইকেটের পেছনে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দেন নাজমুল শান্ত। ৩৩ বলে ২৭ রান করে আউট হন তিনি।

অন্যপ্রান্তে স্বরূপেই ছিলেন তানজিদ তামিম। শেষ পর্যন্ত ৪২ বলে ৫ ছক্কা ও ৭ বাউন্ডারিতে ৬৭ রান করে অপরাজিতই থাকলেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ম্যাচ সেরা হলেন নাহিদ রানা।

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?