‘পুস্পা ২’ ওটিটিতে আসতেই আল্লুকে নিয়ে রসিকতা

দক্ষিণী সিনেমা ‘পুষ্পা ২’ বক্স অফিস কাঁপিয়েছিল। আল্লু অর্জুন ও রাশমিকা মান্দান্নার এ সিনেমা মুক্তির সঙ্গে সঙ্গে দর্শকরা লুফে নেয়। সিনেমাটি মুক্তির ঠিক দুই মাসের মধ্যে ৩০ জানুয়ারি ওটিটিতে মুক্তি পেয়েছে। এটি ওটিটিতে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। এতে আল্লুকে দেখে সবাই রসিকতা করছেন।

অনেকের মতে ‘পুষ্পা ২’ একেবারে নিখুঁত, আবার অনেকের মতে ‘অসহ্যকর’। এ নিয়েই দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন নেটিজেনরা। বিশেষ করে গল্পে আল্লু অর্জুন মানে পর্দার ‘পুষ্পা রাজ’র হাওয়ায় উড়ে ভিলেনদের সঙ্গে লড়াই করার দৃশ্য নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। আল্লু ভক্তদের কাছে এ দৃশ্য ‘ঈশ্বরীক’ অ্যাকশন বলে মনে হচ্ছে।

আল্লু অর্জুন সঙ্গে ভিলেনদের লড়াইয়ের এ দৃশ্যটার সময় যে প্রেক্ষাগৃহে দর্শকরা যে ভীষণভাবে উত্তেজিত হয়ে পড়েছিলেন তা বলাই বাহুল্য। তবে এখন ‘পুষ্পা ২’ ওটিটি রিলিজের মাধ্যমে সবার ঘরে ঘরে পৌঁছে যাওয়ায় ‘পুষ্পা’র এ লড়াইয়ের দৃশ্য নিয়ে তৈরি হয়েছে নানান ধরনের প্রতিক্রিয়া। অনেকের কাছেই ‘পুষ্পা ২’র এই অ্যাকশন দৃশ্য অবাস্তব বলে মনে হয়েছে। মাধ্যাকর্ষণকে অস্বীকার এইভাবে উড়ে উড়ে ‘পুস্পা’র লড়াই করা অনেকে নিয়ে প্রচণ্ডভাবে ট্রোল করছেন।

এ দৃশ্য দেখে একজন মজা করে লিখেছেন, ‘আমাদের সত্যিই অ্যাকশন কোরিওগ্রাফারদের দরকার যারা মাধ্যাকর্ষণ এবং পদার্থবিজ্ঞানের নিয়মকে মেনে চলবে।’ আর এক নেটিজেন লেখেন, ‘আমি হাসি থামাতে পারিনি যখন পুষ্পা সোজা হাওয়া উড়ে বুমেরাংয়ের মতো ঘুরে বেরিয়ে এবং হাত বাঁধা অবস্থায় মুখে কাটারি ধরে লড়াই করছে।’

আরেকজন লিখেছেন, ‘এর ঠিক আগের অংশটা আরও খারাপ ছিল, সে উড়ে বেড়াচ্ছিল আর সবাই নিচে পড়ে যাচ্ছিল। সম্ভবত গত বছর আমার দেখা সবচেয়ে খারাপ ছবিগুলোর মধ্যে এটি একটি। ২০০০ কোটি রুপি আয় করেছে এবং এখন আমরা এর আরও একটা সিক্যুয়েল দেখতে চলেছি এর থেকে ভয়ঙ্কর আর কী হতে পারে।’

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর