নেটফ্লিক্সের জনপ্রিয় থ্রিলার সিরিজ ‘দ্য বিস্ট ইন মি’-এর সিজন-২-এ অসাধারণ অভিনয়ের স্বীকৃতি হিসেবে ‘লিমিটেড সিরিজের সেরা প্রধান অভিনেতা বিভাগে’ এমি পুরস্কার জিতেছেন ম্যাথিউ রাইস। চলতি বছর একাধিক মনোনয়ন পাওয়ার পর এই জয়ের মাধ্যমে তিনি এখন দ্বৈত এমি জয়ের দৌড়ে রয়েছেন।
রিজ আহমেদ, জেসন বেটম্যান, চার্লি হানাম ও অস্কার আইজ্যাকের মতো তারকাদের পেছনে ফেলে তিনি এই সম্মান অর্জন করেন।
পাশাপাশি একই সিরিজের জন্য নির্বাহী প্রযোজক হিসেবে সেরা লিমিটেড সিরিজ বিভাগে এবং অ্যাপল টিভি প্লাস এর ‘উইডোজ বে’ সিরিজের জন্য সেরা প্রধান অভিনেতা (কমেডি সিরিজ) বিভাগেও তিনি মনোনীত হয়েছেন। পুরস্কার গ্রহণকালে আবেগঘন বক্তব্যে ম্যাথিউ রাইস এই জয়ের পুরো কৃতিত্ব দিয়েছেন সিরিজের সহ-অভিনেত্রী ক্লেয়ার ডেনেস ও গল্পকারদের। তিনি বলেন, ‘আমাদের দুর্দান্ত লেখক ড্যানিয়েল পার্ল, গেব রটার ও হাওয়ার্ড গর্ডন আমাদের ভেতরের অভিনয়কে নতুন মাত্রা দিয়েছেন।
বিশেষ করে ক্লেয়ার ডেনেস যে সাহসিকতা ও আবেগের সাথে পুরো টিমকে নেতৃত্ব দিয়েছেন, তা এক কথায় অবিশ্বাস্য।’
ক্যারিয়ারে এখন পর্যন্ত আটটি এমি মনোনয়ন পাওয়া রাইস এর আগে এফএক্স-এর ‘দ্য আমেরিকানস’ সিরিজের জন্য সেরা অভিনেতার এমি জিতেছিলেন। এ ছাড়া এইচবিও-এর ‘পেরি মেসন’ সিরিজের জন্যও তিনি মনোনীত হন। উল্লেখ্য, আমেরিকার লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে আয়োজিত হচ্ছে এবারের এমি অ্যাওয়ার্ডস।









