রূপসায় দুর্ঘটনাকবলিত লাইটার জাহাজ থেকে ১৩ ক্রু উদ্ধার

খুলনার রূপসায় দুর্ঘটনাকবলিত লাইটার ‘এম ভি সেভেন সার্কেল-২৩’ এর উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে কোস্ট গার্ড। শুক্রবার (৩১ জানুয়ারি) কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, হারবারিয়া থেকে এক হাজার ১৭৫ টন সিমেন্ট তৈরির কাঁচামাল নিয়ে রূপসাগামী লাইটার জাহাজ ‘এম ভি সেভেন সার্কেল-২৩’ বৃহস্পতিবার দিবাগত রাতে রূপসা নদীর রেল ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লাগে। জাহাজটি ওয়াটার লেভেল থেকে আনুমানিক দুই ফুট নিচে ড্যামেজ হয়ে যায়। যার ফলে জাহাজের ভেতরে পানি প্রবেশ করতে শুরু করে। পরে জরুরি সেবা (৯৯৯) ও স্থানীয় সূত্রে কোস্ট গার্ডের নিকট সহায়তা চাওয়া হলে তাৎক্ষণিক রূপসার বিসিজি স্টেশন উদ্ধার সহায়তা প্রদানের জন্য একটি উদ্ধারকারী দল ড্রাইভিং বোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে।

তিনি আরও জানান, ঘটনাস্থল পর্যবেক্ষণ করে দেখা যায় নোঙররত লাইটার জাহাজটির অর্ধেকের বেশি অংশ ডুবে গেছে। জাহাজে অবস্থানরত ১৩ জন ক্রু সবাই নিরাপদে রয়েছেন। কোস্ট গার্ড ইতোমধ্যে জাহাজটির মালিকপক্ষের সাথে যোগাযোগ করেছে এবং উদ্ধার কার্যক্রম চলমান রেখেছে।

  • Related Posts

    মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

    শিল্প-কারখানাগুলোতে মঙ্গলবার রাত থেকে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ…

    Continue reading
    রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান

    রাশিয়ার তেল শোধনাগার ও ডিজেল উৎপাদন কেন্দ্রে আক্রমণ বন্ধ করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের ডুনবেগে আয়োজিত গলফ ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে…

    Continue reading

    মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

    রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান

    রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান

    সমতা ও সম্মানে নতুন বিশ্ব গড়ার আহ্বান পুতিনের

    সমতা ও সম্মানে নতুন বিশ্ব গড়ার আহ্বান পুতিনের

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার