চঞ্চলকে ‘গৃহবন্দি’ করার গুজব ভারতীয় গণমাধ্যমে, যা বললেন অভিনেতা

আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে কিছুটা নিভৃতেই রয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তার নীরবতার কারণে সামাজিক মাধ্যমে রোষানলে পড়তে হয়েছে তাকে। বুধবার (১১ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’ এক এক্সক্লুসিভ প্রতিবেদনে দাবি করে যে, এই অভিনেতাকে নাকি ‘গৃহবন্দি’ করে রাখা হয়েছে।

তবে প্রতিবেদনে চঞ্চল চৌধুরী বা তার কাছের কোনো ব্যক্তির মন্তব্য ছিল না। এরপরও হিন্দুস্তান টাইমস, নিউজ ১৮-সহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম ফলাও করে এই ‘মনগড়া’ সংবাদ পরিবেশন করে।

প্রতিবেদনে বলা হয়, ১৭ দিন আগে ঢাকা থেকে নিউইয়র্ক যাচ্ছিলেন চঞ্চল চৌধুরী। দুবাই হয়ে নিউইয়র্ক যাওয়ার কথা ছিল তার। পরিকল্পনামাফিক বিমানেও ওঠেন। কিন্তু বিমান ছাড়ার কিছুক্ষণ আগে কে বা কারা বিমানে উঠে অভিনেতার কাছে জানতে চান—তিনিও কি দেশ ছেড়ে পালাচ্ছেন? জবাবে চঞ্চল জানান, তিনি কাজের জন্যই নিউইয়র্ক যাচ্ছেন। এরপরই বিমান থেকে নামানো হয় অভিনেতাকে।

ভারতীয় গণমাধ্যমের দাবি, এরপরই গৃহবন্দি করা হয়েছে চঞ্চলকে। বর্তমানে নিজের বাড়িতেই অবস্থান করছেন এই অভিনেতা।

বিষয়টি নিয়ে চঞ্চল চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দেশের সংবাদমাধ্যমকে বলেন, ‘এমন কোনো ঘটনাই ঘটেনি আমার সঙ্গে। এই খবরের কোনো সত্যতা নেই। পুরোপুরি মিথ্যা। এমনকি গত কয়েক মাস যাবত কোনও সাংবাদিকের সঙ্গেই আমার কথা হয়নি। কীভাবে এ ধরনের সংবাদ প্রকাশ করা হলো, তা আমার জানা নেই।’

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের