সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জিতল গল মারভেলস

পাল্লেকেলের ব্যাটিং স্বর্গে বল হাতে এক ওভার হাত ঘুরিয়ে দিয়েছেন ৭ রান। আর ব্যাটিংয়ে দলের প্রয়োজনের সময় ৮ বলে করেছেন ২০ রান। লঙ্কা টি-টেন লিগে নিজের প্রথম ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে দলকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

বুধবার (১১ ডিসেম্বর) থেকে শুরু হওয়া হওয়া লঙ্কা টি-টেন লিগের প্রথম আসরে গল মারভেলসের হয়ে খেলছেন সাকিব। প্রথম দিনেই গলের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব। দলও পেয়েছে জয়ের দেখা।  নিজেদের প্রথম ম্যাচে ক্যান্ডি বোল্টসকে ৭ উইকেটে হারিয়েছে গল।  

টস হেরে ব্যাট করতে নেমে ক্যান্ডির শুরুটা ভালো হয়নি। দুই বিষ্ফোরক ব্যাটার পাথুম নিসাঙ্কা এবং জর্জ মানসি তেমন রানের দেখা পাননি। ওপেনিংয়ে নেমে টি-টেন সুলভ ব্যাটিং করতে পারেননি চন্দরপল হেমরাজ। ১২ বলে করেছেন কেবল ৭ রান।  

যে পিচে ক্যান্ডির অন্য ব্যাটাররা ধুঁকেছেন সেই পিচেই ২৫ বলে ৬৬ রানের দানবীয় ইনিংস খেলেছেন দিনেশ চান্দিমাল। তার ব্যাটে ভর করে কোনোমতে তিন অঙ্কে পৌঁছায় ক্যান্ডি।  

১০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ২ ওভারে ৩৪ রান করে সাকিবের গল। তবে এরপর দ্রুত সময়ের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে দলটি। সেই চাপ অবশ্য সহজেই সামলে নিয়েছেন সাকিব এবং আন্দ্রে ফ্লেচার। চতুর্থ উইকেটে দুজনে মিলে ২৭ বলে গড়েন ৬৩ রানের জুটি। আর সেই জুটিতেই ১৪ বল হাতে রেখে জয় পায় গল। ২১ বলে ৪১ রান করে অপরাজিত ছিলেন ফ্লেচার।  

  • Related Posts

    ভেনেজুয়েলার সঙ্গে ‘ইতিহাসের সর্ববৃহৎ’ তেল চুক্তির ঘোষণা ট্রাম্পে

    ভেনেজুয়েলার সঙ্গে ‘বিশ্বের ইতিহাসের সর্ববৃহৎ তেল চুক্তি’ করেছে যুক্তরাষ্ট্র। এর আওতায় দেশটির মজুত ৬৫ বিলিয়ন ব্যারেলের তেলের ওপর বড় ধরণের নিয়ন্ত্রণ পাবে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন।…

    Continue reading
    যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে ইরান:পেজেশকিয়ান

    ইরান যুদ্ধ চায় না, তবে কোনো দেশ বা শক্তি আগ্রাসন চালালে তার বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খবর মিডল ইস্ট আইয়ের তিনি বলেন, ‘প্রতিরোধে…

    Continue reading

    ভেনেজুয়েলার সঙ্গে ‘ইতিহাসের সর্ববৃহৎ’ তেল চুক্তির ঘোষণা ট্রাম্পে

    ভেনেজুয়েলার সঙ্গে ‘ইতিহাসের সর্ববৃহৎ’ তেল চুক্তির ঘোষণা ট্রাম্পে

    যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে ইরান:পেজেশকিয়ান

    যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে ইরান:পেজেশকিয়ান

    জিম্বাবুয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত

    জিম্বাবুয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত

    নেপাল-চীনে বন্যায় নিহত প্রায় ৭০০, নিখোঁজ ৩০০০

    নেপাল-চীনে বন্যায় নিহত প্রায় ৭০০, নিখোঁজ ৩০০০

    ডুবে গেছে কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতু, প্লাবিত নিম্নাঞ্চল

    ডুবে গেছে কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতু, প্লাবিত নিম্নাঞ্চল

    শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড

    শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড

    চার গোল করলেন মেসি, ৭-১ গোলে জিতে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি

    চার গোল করলেন মেসি, ৭-১ গোলে জিতে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি

    মনোজ বাজপেয়ির ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’ মুক্তির পথে

    মনোজ বাজপেয়ির ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’ মুক্তির পথে

    সড়ক দুর্ঘটনার কবলে তাসনুভা তিশা

    সড়ক দুর্ঘটনার কবলে তাসনুভা তিশা

    পর্দায় জুটি বাঁধছেন টম ক্রুজ-অ্যান হ্যাথাওয়ে

    পর্দায় জুটি বাঁধছেন টম ক্রুজ-অ্যান হ্যাথাওয়ে